আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৬০২
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৬০২. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি: যে ব্যক্তি সামান্য মদপান করবে, আল্লাহ তা'আলা তার তিন দিনের ফরয-নফল (কোন ধরনের ইবাদত) কবুল করবে না। যে ব্যক্তি এক পেয়ালা শরাব পান করবে, আল্লাহ্ তা'আলা তার চল্লিশ দিনের সালাত কবুল করবে না। আর যে ব্যক্তি সর্বদা মদপানে অভ্যন্ত, তাকে 'নাহরুল খাবাল' পান করানো আল্লাহ্ তাঁর নিজের উপর অবধারিত করে নেন। বলা হয় ইয়া রাসূলাল্লাহ্! 'নাহরুল খাবাল' কি? তিনি বললেনঃ জাহান্নামীদের (শরীর থেকে নির্গত) পুঁজ।
(তাবারানী (র) হাকাম ইবনে নাফি' (র) সূত্রে বর্ণনা করেন।)
(তাবারানী (র) হাকাম ইবনে নাফি' (র) সূত্রে বর্ণনা করেন।)
كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3602- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من شرب حسوة من خمر لم يقبل الله مِنْهُ ثَلَاثَة أَيَّام صرفا وَلَا عدلا وَمن شرب كأسا لم يقبل الله صلَاته أَرْبَعِينَ صباحا ومدمن الْخمر حَقًا على الله أَن يسْقِيه من نهر الخبال
قيل يَا رَسُول الله وَمَا نهر الخبال قَالَ صديد أهل النَّار
رَوَاهُ الطَّبَرَانِيّ من رِوَايَة حكم بن نَافِع
قيل يَا رَسُول الله وَمَا نهر الخبال قَالَ صديد أهل النَّار
رَوَاهُ الطَّبَرَانِيّ من رِوَايَة حكم بن نَافِع