আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৬০৭
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৬০৭. হযরত মু'আবিয়া (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি মদপান করে, তাকে বেত্রাঘাত কর। যদি সে একে একে চারবার এরূপ করে, তবে তাকে হত্যা কর।
তিরমিযী ও আবু দাউদ বর্ণিত। তবে আবু দাউদের শব্দমালায় আছে: রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ "তারা যখন মদপান করে, তোমরা তাদের বেত্রাঘাত কর। পুনরায় মদপান করলে তাদের বেত্রাঘাত কর। এরপর আবার মদপান করলে তাদের হত্যা কর"।
(ইবনে হিব্বান তার সহীহ গ্রন্থে এরূপ বর্ণনা করেন।)
كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3607- وَعَن مُعَاوِيَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من شرب الْخمر فاجلدوه فَإِن عَاد فِي الرَّابِعَة فَاقْتُلُوهُ
رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد
وَلَفظه إِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا شربوا الْخمر فَاجْلِدُوهُمْ ثمَّ إِن شربوا فَاجْلِدُوهُمْ ثمَّ إِن شربوا فَاجْلِدُوهُمْ ثمَّ إِن شربوا فاقتلوهم

وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه بِنَحْوِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান