আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৫৯৯
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৫৯৯. হযরত আবু উমামা (রা) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: আল্লাহ্ তা'আলা আমাকে জগদ্বাসীর জন্য রহমত ও পথপ্রদর্শকরূপে প্রেরণ করেছেন। আর তিনি আমাকে বাদ্যযন্ত্র, সেতারা, বাঁশি ও প্রতীমা জাহিলিয়া যুগে যে ভাবে ইবাদত করা হত, তা ধ্বংস করার নির্দেশ দিয়েছেন এবং তিনি তাঁর সম্মানের শপথ করে বলেছেন: আমার যে কোন বান্দা এক ঢোক মদপান করবে, শাস্তি হিসেবে আমি তাকে জাহান্নামের গরম পানি পান করাব, অথবা তাকে ক্ষমা করব। আর যে ছোট বালক তা পান করাবে তাতেও আমি এর শাস্তি হিসেবে জাহান্নামের গরম পানি পান করাব অথবা তাকে ক্ষমা করব। আমার যে বান্দা আমার ভয়ে ভীত হয়ে তা বর্জন করবে, আমি জান্নাতের 'হাযিরাতুল কুদ্‌স' নামক কূপের পানি তাকে পান করাব।
(আহমাদ (র) আলী ইবনে যায়িদ সূত্রে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3599- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الله بَعَثَنِي رَحْمَة وَهدى للْعَالمين وَأَمرَنِي أَن أمحق المزامير والكبارات يَعْنِي البرابط وَالْمَعَازِف والأوثان الَّتِي كَانَت تعبد فِي الْجَاهِلِيَّة وَأقسم رَبِّي بعزته لَا يشرب عبد من عَبِيدِي جرعة من خمر إِلَّا سقيته مَكَانهَا من حميم جَهَنَّم معذبا أَو مغفورا لَهُ وَلَا يسقيها صَبيا صَغِيرا إِلَّا سقيته مَكَانهَا من حميم جَهَنَّم معذبا أَو مغفورا لَهُ وَلَا يَدعهَا عبد من عَبِيدِي من مخافتي إِلَّا سقيتها إِيَّاه من حَظِيرَة الْقُدس

رَوَاهُ أَحْمد من طَرِيق عَليّ بن زيد
البرابط جمع بربط بِفَتْح الباءين الموحدتين وَهُوَ الْعود
tahqiqতাহকীক:তাহকীক চলমান