আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৫৯৮
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৫৯৮. হযরত জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তিন প্রকার লোকের সালাত কবুল হয় না এবং একটি নেকীও উপরে উঠে না। তারা হল: ১. পলাতক গোলাম, যতক্ষণে সে তার মনিবের নিকট ফিরে না আসে এবং নিজেকে তার নিকট সোর্পদ করে। ২. ঐ মহিলা, যার স্বামী তার প্রতি অসন্তুষ্ট, যতক্ষণে সে তার প্রতি সন্তুষ্ট হয় এবং ৩. মদপানকারী, যতক্ষণে সে চেতনা ফিরে না পায়।
(তাবরানীর আওসাত গ্রন্থ, ইবনে খুযায়মা ও ইবনে হিব্বান বর্ণিত। তাদের উভয়ে সহীহ গ্রন্থ এবং বায়হাকী বর্ণনা করেন।)
(তাবরানীর আওসাত গ্রন্থ, ইবনে খুযায়মা ও ইবনে হিব্বান বর্ণিত। তাদের উভয়ে সহীহ গ্রন্থ এবং বায়হাকী বর্ণনা করেন।)
كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3598- وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة لَا يقبل الله لَهُم صَلَاة وَلَا تصعد لَهُم إِلَى السَّمَاء حَسَنَة العَبْد الْآبِق حَتَّى يرجع إِلَى موَالِيه فَيَضَع يَده فِي أَيْديهم وَالْمَرْأَة الساخط عَلَيْهَا زَوجهَا حَتَّى يرضى والسكران حَتَّى يصحو
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْبَيْهَقِيّ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْبَيْهَقِيّ