আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৫৯৭
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৫৯৭. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, তিন প্রকারের লোকের কাছে (রহমতের) ফিরিশতা আসে না। তারা হলঃ ১. অপবিত্র ব্যক্তি, ২. নেশাগ্রস্ত ব্যক্তি, ৩. খালুক জাতীয় রং যে গায়ে মাখে।
(বাযযার বিশুদ্ধ সনদে বর্ণনা করেন।)
(বাযযার বিশুদ্ধ সনদে বর্ণনা করেন।)
كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3597- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ ثَلَاثَة لَا تقربهم الْمَلَائِكَة الْجنب والسكران والمتضمخ بالخلوق
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد صَحِيح
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد صَحِيح