আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৬০০
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৬০০. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও মদপান বর্জন করবে, আমি অবশ্যই তাকে জান্নাতের 'হাযিরাতুল কুদ্‌স' নামক কূপের পানি পান করাব। আর যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও রেশমী বস্ত্র পরিধান বর্জন করবে আমি তাকে 'হাযিরাতুল কুদস' নামক স্থানের বস্তু পরিধান করাব।
(বাযযার উত্তম সনদে বর্ণনা করেন।)
كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3600- وَعَن أنس رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من ترك الْخمر وَهُوَ يقدر عَلَيْهِ لأسقينه مِنْهُ فِي حَظِيرَة الْقُدس
وَمن ترك الْحَرِير وَهُوَ يقدر عَلَيْهِ لأكسونه إِيَّاه فِي حَظِيرَة الْقُدس

رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান