আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৫৯২
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৫৯২. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন মদ হারাম করা হল, তখন সাহাবীগণ একে অন্যের নিকট গেলেন এবং তারা বললেন, মদ হারাম করা হয়েছে, যা (এতদিন) শিরকের অর্ধেক ছিল।
(তাবারানীর বর্ণিত তাঁর বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3592- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ لما حرمت الْخمر مَشى أَصْحَاب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بَعضهم إِلَى بعض وَقَالُوا حرمت الْخمر وَجعلت عدلا للشرك

رَوَاهُ الطَّبَرَانِيّ وَرِجَاله رجال الصَّحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান