আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৫৯৩
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৫৯৩. হযরত আবু তামীম জায়শানী (র) থেকে বর্ণিত। তিনি কায়স ইবনে সাঈদ ইবনে উবাদা আনসারী (রা)-কে মিসরে থাকাকালে বলতে শুনেছেন, আমি রাসুলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। যে ব্যক্তি স্বেচ্ছায় আমার প্রতি একটা মিথ্যারোপ করবে, সে যেন তার ঠিকানা অথবা তিনি বলেছেন, তার ঘর জাহান্নামে ঠিক করে নেবে। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে আরো বলতে শুনেছি: যে ব্যক্তি মদপান করবে, কিয়ামতের দিন সে পিপাসার্ত অবস্থায় উপস্থিত হবে। সাবধান, প্রত্যেক নেশার মূলে রয়েছে মদ এবং প্রত্যেক মদ জাতীয় বস্তু হারাম। তোমরা গুবায়রা (মদ) থেকে দূরে থাক। আমি আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকে অনুরূপ শুনেছি। উভয়ের শব্দমালায় بیت অথবা مضجع ব্যতীত কোন বৈপরীত্য নেই।
(আহমাদ ও আবু ই'আলা বর্ণিত। তারা উভয়ে হুমায়র গোত্রীয় একজন অজ্ঞাতনামা মুহাদ্দিস থেকে, তিনি আবু তামীম (র) থেকে বর্ণনা করেন।)
(আহমাদ ও আবু ই'আলা বর্ণিত। তারা উভয়ে হুমায়র গোত্রীয় একজন অজ্ঞাতনামা মুহাদ্দিস থেকে, তিনি আবু তামীম (র) থেকে বর্ণনা করেন।)
كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3593- وَعَن أبي تَمِيم الجيشاني أَنه سمع قيس بن سعيد بن عبَادَة الْأنْصَارِيّ وَهُوَ على مصر يَقُول سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من كذب عَليّ كذبة مُتَعَمدا فَليَتَبَوَّأ مضجعا من النَّار أَو بَيْتا فِي جَهَنَّم وَسمعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من شرب الْخمر أَتَى عطشان يَوْم الْقِيَامَة أَلا فَكل مُسكر خمر وكل خمر حرَام وَإِيَّاكُم والغبيراء وَسمعت عبد الله بن عَمْرو بعد ذَلِك يَقُول مثله لم يخْتَلف إِلَّا فِي بَيت أَو مَضْجَع
رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى كِلَاهُمَا عَن شيخ من حمير لم يُسَمِّيَاهُ عَن أبي تَمِيم
رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى كِلَاهُمَا عَن شيخ من حمير لم يُسَمِّيَاهُ عَن أبي تَمِيم