আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৯২৮
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
দাস মুক্তির প্রতি অনুপ্রেরণা এবং কোন স্বাধীন ব্যক্তিকে দাসে পরিণত করা অথবা বিক্রি করার প্রতি ভীতিপ্রদর্শন .
২৯২৮. হযরত আবদুর রহমান ইবনে আওফ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করা হল। রাতের কোন অংশ উত্তম? তিনি বললেন: রাতের শেষ অংশ। রাতের শেষাংশের সালাত আল্লাহর কাছে কবুল হয়, সূর্যোদয় হতে এক তীর বা দুই তীর পরিমাণ সূর্য ঊর্ধ্বে উঠা পর্যন্ত কোন সালাত নেই। এরপর সূর্য তীরের মাখা বরাবর না হওয়া পর্যন্ত সালাত কবুল হবে। সূর্য পশ্চিমাকাশে এক তীর বা দুই তীর গর্যন্ত ঢলে না পড়া পর্যন্ত সালাত আদায় করা নিষিদ্ধ। তারপর নামায কবুল হবে। সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত কোন সালাত নেই। তিনি বলেন, যে কোন মুসলমান একজন মুসলিম দাসকে মুক্ত করবে, সে তাকে জাহান্নামের থেকে নাজাতের মাধ্যম হবে। দাসের প্রত্যেকটি হাড়ের বিনিময়ে মুক্তি দাতার প্রত্যেকটি হাড় জাহান্নাম থেকে নাজাত পাবে। কোন মুসলিম ব্যক্তি দুজন মুসলিম মহিলাকে মুক্তি দিলে, তারা তার জন্য জাহান্নাম থেকে নাজাতের মাধ্যম হবে এবং তাদের প্রত্যেকের হাড়ের বিনিময়ে তার হাড় জাহান্নাম থেকে নাজাত পাবে।
(তাবারানী (র) বর্ণিত। তাঁর বর্ণনাকারীগণ ত্রুটিমুক্ত, কেবলমাত্র আবু সালামা ইবনে আবদুর রহমান ব্যতীত। কেননা তিনি তাঁর পিতা থেকে এ হাদীস শুনেননি।)
(তাবারানী (র) বর্ণিত। তাঁর বর্ণনাকারীগণ ত্রুটিমুক্ত, কেবলমাত্র আবু সালামা ইবনে আবদুর রহমান ব্যতীত। কেননা তিনি তাঁর পিতা থেকে এ হাদীস শুনেননি।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الْعتْق والترهيب من اعتباد الْحر أَو بَيْعه
2928- وَعَن عبد الرَّحْمَن بن عَوْف رَضِي الله عَنهُ قَالَ سُئِلَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَي اللَّيْل أسمع قَالَ جَوف اللَّيْل الآخر ثمَّ الصَّلَاة مَقْبُولَة حَتَّى تطلع الشَّمْس ثمَّ لَا صَلَاة حَتَّى تكون الشَّمْس قيد رمح أَو رُمْحَيْنِ ثمَّ الصَّلَاة مَقْبُولَة حَتَّى يقوم الظل قيام الرمْح ثمَّ لَا صَلَاة حَتَّى تَزُول الشَّمْس قيد رمح أَو رُمْحَيْنِ ثمَّ الصَّلَاة مَقْبُولَة ثمَّ لَا صَلَاة حَتَّى تغيب الشَّمْس قَالَ ثمَّ أَيّمَا امرىء مُسلم أعتق امْرأ مُسلما فَهُوَ فكاكه من النَّار يَجْزِي بِكُل عظم مِنْهُ عظما مِنْهُ وَأَيّمَا امْرَأَة مسلمة أعتقت امْرَأَة مسلمة فَهِيَ فكاكها من النَّار يَجْزِي بِكُل عظم مِنْهَا عظما مِنْهَا وَأَيّمَا امرىء مُسلم أعتق امْرَأتَيْنِ مسلمتين فهما فكاكه من النَّار يَجْزِي بِكُل عظمين من عظامهما عظما مِنْهُ
رَوَاهُ الطَّبَرَانِيّ وَلَا بَأْس برواته إِلَّا أَن أَبَا سَلمَة بن عبد الرَّحْمَن لم يسمع من أَبِيه
رَوَاهُ الطَّبَرَانِيّ وَلَا بَأْس برواته إِلَّا أَن أَبَا سَلمَة بن عبد الرَّحْمَن لم يسمع من أَبِيه