আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৯২৭
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
দাস মুক্তির প্রতি অনুপ্রেরণা এবং কোন স্বাধীন ব্যক্তিকে দাসে পরিণত করা অথবা বিক্রি করার প্রতি ভীতিপ্রদর্শন .
২৯২৭. হযরত মালিক ইবনে হারিস (রা) থেকে বর্ণিত। তিনি নবী (ﷺ)-কে বলতে শুনেছেনঃ যে ব্যক্তি এমন একটি ইয়াতীমের খাওয়া-দাওয়ার দায়িত্ব নেবে, যার পিতা-মাতা মুসলিম এমন কি সে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করল, তার জন্য জান্নাত অবধারিত। আর যে ব্যক্তি একজন মুসলিম দাসকে মুক্ত করবে, তাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে এবং তার সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গের বিনিময়ে তার অঙ্গ-প্রতঙ্গ (মুক্তিদাতার জন্য) যথেষ্ট হবে। (ইমাম আহমাদ (র) আলী ইবনে যায়িদ সূত্রে যুরারা ইবনে আবূ আওফা (র) থেকে বর্ণনা করেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الْعتْق والترهيب من اعتباد الْحر أَو بَيْعه
2927- وَعَن مَالك بن الْحَارِث رَضِي الله عَنهُ أَنه سمع النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من ضم يَتِيما من أبوين مُسلمين إِلَى طَعَامه وَشَرَابه حَتَّى يَسْتَغْنِي عَنهُ وَجَبت لَهُ الْجنَّة أَلْبَتَّة وَمن أعتق امْرأ مُسلما كَانَ فكاكه من النَّار يَجْزِي بِكُل عُضْو مِنْهُ عضوا مِنْهُ من النَّار
رَوَاهُ أَحْمد من طَرِيق عَليّ بن زيد عَن زُرَارَة بن أبي أوفى عَنهُ
رَوَاهُ أَحْمد من طَرِيق عَليّ بن زيد عَن زُرَارَة بن أبي أوفى عَنهُ