আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৯২৬
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
দাস মুক্তির প্রতি অনুপ্রেরণা এবং কোন স্বাধীন ব্যক্তিকে দাসে পরিণত করা অথবা বিক্রি করার প্রতি ভীতিপ্রদর্শন .
২৯২৬. হযরত শু'বা কুফী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আবু বুরদা ইবনে আবু মূসা (র)-এর নিকট ছিলাম। তখন তিনি বললেনঃ হে প্রিয় বৎস। আমি কি তোমাদের নিকট হাদীস বর্ণনা করব না? আমার পিতা (হযরত আবু মূসা (রা) রাসুলুল্লাহ্ (ﷺ) থেকে হাদীস বর্ণনা করেছেন। তিনি বলছেন: যে ব্যক্তি একটি দাস মুক্ত করবে, আল্লাহ তার যাবতীয় অঙ্গ-প্রত্যঙ্গ মুক্ত দাসের অঙ্গের বিনিময়ে জাহান্নাম থেকে মুক্ত করবেন।
(আহমাদ (র) বিশ্বস্ত সনদে বর্ণনা করেন।)
(আহমাদ (র) বিশ্বস্ত সনদে বর্ণনা করেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الْعتْق والترهيب من اعتباد الْحر أَو بَيْعه
2926- وَعَن شُعْبَة الْكُوفِي قَالَ كُنَّا عِنْد أبي بردة بن أبي مُوسَى فَقَالَ أَي بني أَلا أحدثكُم حَدِيثا حَدثنِي أبي عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أعتق رَقَبَة أعتق الله بِكُل عُضْو مِنْهَا عضوا مِنْهُ من النَّار
رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات
رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات