আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৯২৫
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
দাস মুক্তির প্রতি অনুপ্রেরণা এবং কোন স্বাধীন ব্যক্তিকে দাসে পরিণত করা অথবা বিক্রি করার প্রতি ভীতিপ্রদর্শন .
২৯২৫. হযরত ওয়াসিলা ইবনে আসকা' (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি তাবুক যুদ্ধে রাসুলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে ছিলাম। পথিমধ্যে বনী সুলায়মের একদল লোক রাসূলুল্লাহ্ (ﷺ) কে বলল: আমাদের এক ব্যক্তি জাহান্নাম অবধারিত করে নিয়েছে। তিনি বললেনঃ তোমরা আল্লাহর উদ্দেশ্যে একটি দাস মুক্ত কর, তাহলে আল্লাহ্ তার প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গের বিনিময়ে তার অঙ্গ-প্রত্যঙ্গ জাহান্নাম থেকে রক্ষা করবেন।
(আবু দাউদ, ইবনে হিব্বানের সহীহ গ্রন্থ ও হাকিম বর্ণিত। হাকিম বলেন, বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী এ হাদীসটি সহীহ।
اوجب সে এমন অপরাধ করেছে যে, তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে।)
(আবু দাউদ, ইবনে হিব্বানের সহীহ গ্রন্থ ও হাকিম বর্ণিত। হাকিম বলেন, বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী এ হাদীসটি সহীহ।
اوجب সে এমন অপরাধ করেছে যে, তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الْعتْق والترهيب من اعتباد الْحر أَو بَيْعه
2925- وَعَن وَاثِلَة بن الْأَسْقَع رَضِي الله عَنهُ قَالَ كنت مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي غَزْوَة تَبُوك فَإِذا نفر من بني سليم فَقَالُوا إِن صاحبنا قد أوجب فَقَالَ أعتقوا عَنهُ رَقَبَة يعْتق الله بِكُل
عُضْو مِنْهَا عضوا مِنْهُ من النَّار
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
أوجب أَي أَتَى بِمَا يُوجب لَهُ النَّار
عُضْو مِنْهَا عضوا مِنْهُ من النَّار
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
أوجب أَي أَتَى بِمَا يُوجب لَهُ النَّار