আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৯২৪
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
দাস মুক্তির প্রতি অনুপ্রেরণা এবং কোন স্বাধীন ব্যক্তিকে দাসে পরিণত করা অথবা বিক্রি করার প্রতি ভীতিপ্রদর্শন .
২৯২৪. হযরত উকবা ইবনে আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি কোন মু'মিন বাঁদী মুক্ত করবে, সে তার জন্য জাহান্নাম থেকে মুক্তির উপায় হবে।
(ইমাম আহমাদ (র) নিজ শব্দযোগে সহীহ্ সনদে বর্ণনা করেন। আবু দাউদ, নাসাঈ “তীর নিক্ষেপ” অধ্যায় হাদীসটি বর্ণনা করেন এবং আবু ই'আলা ও হাকিম (র) থেকে বর্ণিত। তিনি বলেন, হাদীসটি সনদ সূত্রে বিশুদ্ধ, তাঁর শব্দমালা হলঃ "যে ব্যক্তি কোন দাসকে মুক্ত করবে, আল্লাহ মুক্তিদাতার প্রত্যেক অঙ্গ-প্রত্যঙ্গকে মুক্তদাসের প্রত্যেক অঙ্গ-প্রত্যঙ্গের বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি দেবেন।")

كتاب البيوع
التَّرْغِيب فِي الْعتْق والترهيب من اعتباد الْحر أَو بَيْعه
2924- وَعَن عقبَة بن عَامر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أعتق رَقَبَة مُؤمنَة فَهِيَ فكاكه من النَّار
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد صَحِيح وَاللَّفْظ لَهُ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ فِي حَدِيث مر فِي الرَّمْي وَأَبُو يعلى وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَلَفظه قَالَ من أعتق رَقَبَة فك الله بِكُل عُضْو من أَعْضَائِهِ عضوا من أَعْضَائِهِ من النَّار