আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৯২৩
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
দাস মুক্তির প্রতি অনুপ্রেরণা এবং কোন স্বাধীন ব্যক্তিকে দাসে পরিণত করা অথবা বিক্রি করার প্রতি ভীতিপ্রদর্শন .
২৯২৩. হযরত আবু উমামা (রা) এবং নবী (ﷺ) -এর অপরাপর সাহাবীগণের সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন: কোন মুসলমান অপর কোন মুসলমান দাসকে মুক্ত করলে সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। তার (মুক্তদাসের) প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গের বিনিময়ে তার (মুক্তিদাতার) প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গ জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। কোন মুসলমান যখন দু'জন মুসলিম নারীকে মুক্ত করে, তারা দু'জন মুক্তিদাতার জন্য জাহান্নাম থেকে মুক্তির উপায় হবে। তাদের প্রত্যেক অঙ্গ-প্রত্যঙ্গের বিনিময়ে তার যাবতীয় অঙ্গ-প্রত্যঙ্গ হবে জাহান্নাম থেকে মুক্ত।
(তিরমিযী (র) বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেন, এ হাদীসটি হাসান সহীহ্। ইমাম ইবনে মাজাহ (র) কা'ব ইবনে মুররা অথবা হযরত মুররা ইবনে কা'ব (রা) সূত্রে হাদীস বর্ণনা করেন এবং আহমাদ ও আবু দাউদ (র) বর্ণিত। হযরত কা'ব ইবনে মুররা সুলামী (রা)-এর বর্ণনায় আরও আছে, "কোন মুসলিম নারী যদি কোন মুসলিম নারীকে মুক্ত করে, তবে সে তার জাহান্নাম থেকে মুক্তির উপায় হবে এবং তার প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গের বিনিময়ে তার প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গ মুক্তি লাভ করবে"।)

كتاب البيوع
التَّرْغِيب فِي الْعتْق والترهيب من اعتباد الْحر أَو بَيْعه
2923- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ وَغَيره من أَصْحَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَيّمَا امرىء مُسلم أعتق امْرأ مُسلما كَانَ فكاكه من النَّار يَجْزِي كل عُضْو مِنْهُ عضوا مِنْهُ وَأَيّمَا امرىء مُسلم أعتق امْرَأتَيْنِ مسلمتين كَانَتَا فكاكه من النَّار يَجْزِي كل عُضْو مِنْهُمَا عضوا مِنْهُ
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَرَوَاهُ ابْن مَاجَه من حَدِيث كَعْب بن مرّة أَو مرّة بن كَعْب وَرَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد بِمَعْنَاهُ من حَدِيث كَعْب بن مرّة السّلمِيّ
وَزَاد فِيهِ وَأَيّمَا امْرَأَة مسلمة أعتقت امْرَأَة مسلمة كَانَت فكاكها من النَّار يَجْزِي كل عُضْو من أعضائها عضوا من أعضائها