আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৯২৯
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
দাস মুক্তির প্রতি অনুপ্রেরণা এবং কোন স্বাধীন ব্যক্তিকে দাসে পরিণত করা অথবা বিক্রি করার প্রতি ভীতিপ্রদর্শন .
২৯২৯. হযরত আবু নাজীহ্ সুলামী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে তায়েফ অবরোধ করে রাখলাম। ঐ সময় আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি কোন মুসলিম দাসকে মুক্তি দেবে, আল্লাহ্ তা'আলা মুক্তিপ্রাপ্ত দাসের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গের বিনিময়ে তার সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ (জাহান্নাম থেকে) রক্ষা করবেন। আর যে ব্যক্তি কোন মুসলিম মহিলা (দাসী)-কে মুক্তি দেবে, আল্লাহ্ তা'আলা মুক্তিপ্রাপ্ত দাসীর সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গের বিনিময়ে তার (মুক্তিদাতার) সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন।
(আবু দাউদ এবং ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত।
আবু দাউদ ও নাসাঈর অন্য সূত্রে বর্ণিত আছে যে, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ "যে ব্যক্তি কোন মু'মিন লোককে মুক্তি দেবে, তা তার জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে।"
হাফিয মুনযিরী (র) বলেন, হযরত আবু নাজীহ্ (রা)-এর প্রকৃত নাম আমর ইবনে আবাসা।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الْعتْق والترهيب من اعتباد الْحر أَو بَيْعه
2929- وَعَن أبي نجيح السّلمِيّ رَضِي الله عَنهُ قَالَ حاصرنا مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الطَّائِف وَسمعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول أَيّمَا رجل مُسلم أعتق رجلا مُسلما فَإِن الله عز وَجل
جَاعل وقاء كل عظم من عِظَامه عظما من عِظَام محرره وَأَيّمَا امْرَأَة مسلمة أعتقت امْرَأَة مسلمة فَإِن الله عز وَجل جَاعل وقاء كل عظم من عظامها عظما من عِظَام محررتها من النَّار

رَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه
وَفِي رِوَايَة لابي دَاوُد وَالنَّسَائِيّ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من أعتق رَقَبَة مُؤمنَة كَانَت فداءه من النَّار
قَالَ الْحَافِظ أَبُو نجيح هُوَ عَمْرو بن عبسة
tahqiqতাহকীক:তাহকীক চলমান