আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৯২০
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
গোলাম নিজ মনিব থেকে পলায়ন করার ভীতি প্রদর্শন
২৯২০. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তিন ব্যক্তির সালাত তাদের কানের সীমা অতিক্রম করে না। (অর্থাৎ তিন ব্যক্তির সালাত কবুল হয় না) তারা হলঃ ১. পলাতক দাস, যতক্ষণ সে ফিরে না আসে। ২. ঐ নারী, যে রাত কাটায় এমন অবস্থায় যে, তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট এবং ৩. কাওমের ইমাম (নেতা, শাসনকর্তা) যাকে তারা (সংগত কারণে) অপসন্দ করে। তিরমিযী বর্ণিত।
(ইমাম তিরমিযী (রা) বলেন, এ.হাদীসটি হাসান-গরীব।)
كتاب البيوع
ترهيب العَبْد من الْإِبَاق من سَيّده
2920- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة لَا تجَاوز صلَاتهم آذانهم العَبْد الْآبِق حَتَّى يرجع وَامْرَأَة باتت وَزوجهَا عَلَيْهَا ساخط وَإِمَام قوم وهم لَهُ كَارِهُون

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান