আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৯১৯
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
গোলাম নিজ মনিব থেকে পলায়ন করার ভীতি প্রদর্শন
২৯১৯. হযরত ইবনে উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: দুই ব্যক্তির সালাত তাদের মাথার উপরে উঠবে না (অর্থাৎ তাদের সালাত কবুল করা হবে না) তারা হল: ১. ঐ দাস, যে পালিয়ে গেছে সে তার মনিবের কাছে ফিরে না আসা পর্যন্ত এবং ২. ঐ মহিলা, যে তার স্বামীর অবাধ্য, যতক্ষণে সে তার থেকে ফিরে না আসে।
(তাবারানীর আওসাত ও সাগীর গ্রন্থে উত্তম সনদে এবং হাকিম থেকেও বর্ণিত।)
كتاب البيوع
ترهيب العَبْد من الْإِبَاق من سَيّده
2919- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اثْنَان لَا تجَاوز صلاتهما رؤوسهما عبد أبق من موَالِيه حَتَّى يرجع وَامْرَأَة عَصَتْ زَوجهَا حَتَّى ترجع

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالصَّغِير بِإِسْنَاد جيد وَالْحَاكِم
tahqiqতাহকীক:তাহকীক চলমান