আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৯১৮
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
গোলাম নিজ মনিব থেকে পলায়ন করার ভীতি প্রদর্শন
২৯১৮. হযরত ফাযালা ইবনে উবায়দ (রা) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন: তিন ব্যক্তিকে প্রশ্ন করা হবে না (বরং বিনা হিসাবে জাহান্নামে দেওয়া হবে)। তারা হল ১. ঐ ব্যক্তি, যে জামা'আত ত্যাগ করে। ২. ঐ ব্যক্তি, যে তার ইমামের নাফরমানী করে এবং ৩. ঐ দাস যে তার মনিব থেকে পালিয়ে যায়। এমতাবস্থায় সে মারা গেলে গুনাহগার হিসেবেই মারা গেল। আর ঐ মহিলা, যার স্বামী তার থেকে দূরে এবং সে (স্বামী) তাকে দুনিয়ার সম্ভ্রম রক্ষার দায়িত্ব দিয়েছে অথচ সে তা খিয়ানত করেছে। আরও তিন-ব্যক্তিকে প্রশ্ন করা হবে না। তারা হল: ১. ঐ ব্যক্তি, যে আল্লাহর চাদরের আঁচল ধরে টানা হেচড়া করে (অর্থাৎ অহংকার করে), কেননা, অহংকার তাঁর চাদর এবং তাঁর ভূষণ হল ইযযত। ২. ঐ ব্যক্তি, যে আল্লাহর শক্তিমত্তায় সন্দিহান। এবং ৩. ঐ ব্যক্তি, যে আল্লাহর রহমত থেকে নিরাশ।
(ইবনে হিব্বানের সহীহ্ বর্ণিত। তাবারানী ও হাকিম হাদীসের প্রথম অর্ধেক বর্ণনা করেন, তবে হাকিমের বর্ণনায় خانت এর স্থলে ترجت রয়েছে। অনুরূপ তার বর্ণনায় أمة وعبد উভয় শব্দ রয়েছে। তিনি বলেন, বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী হাদীসটি বিশুদ্ধ এবং আমি হাদীসের সনদের কোন দোষ সম্পর্কে জানি না।)

كتاب البيوع
ترهيب العَبْد من الْإِبَاق من سَيّده
2918- وَعَن فضَالة بن عبيد رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاثَة لَا تسْأَل عَنْهُم رجل فَارق الْجَمَاعَة وَعصى إِمَامه وَعبد أبق من سَيّده فَمَاتَ مَاتَ عَاصِيا وَامْرَأَة غَابَ عَنْهَا زَوجهَا وَقد كفاها مؤونة الدُّنْيَا فخانته بعده وَثَلَاثَة لَا تسْأَل عَنْهُم رجل نَازع الله عز وَجل رِدَاءَهُ فَإِن رِدَاءَهُ الْكبر وَإِزَاره الْعِزّ وَرجل فِي شكّ من أَمر الله والقانط من رَحْمَة الله
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
وروى الطَّبَرَانِيّ وَالْحَاكِم شطره الأول وَعند الْحَاكِم فتبرجت بعده بدل فخانته وَقَالَ فِي حَدِيثه وَأمة أَو عبد أبق من سَيّده
وَقَالَ صَحِيح على شَرطهمَا وَلَا أعلم لَهُ عِلّة