আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৯১৭
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
গোলাম নিজ মনিব থেকে পলায়ন করার ভীতি প্রদর্শন
২৯১৭. হযরত জাবির ইবনে আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: তিন ব্যক্তির সালাত আল্লাহ্ কবুল করবেন না এবং তাদের কোন নেককাজ আকাশে উঠবে না। তারা হলঃ ১. মদ্যপায়ী, চেতনা ফিরে না পাওয়া পর্যন্ত। ২. ঐ নারী, যার উপর তার স্বামী ক্ষুদ্ধ এবং ৩. ঐ পলাতক দাস, যে ফিরে এসে তার মনিবের হাতে ধরা না দেয়।
(আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আকীল (র) সূত্রে তাবারানী (র) তাঁর আওসাত গ্রন্থে নিজ শব্দযোগে বর্ণনা করেন। ইবনে খুযায়মা ও ইবনে হিব্বান উভয়ে তাঁদের সহীহ গ্রন্থে যুবায়র ইবনে মুহাম্মাদ (র) সূত্রে বর্ণনা করেন।)
كتاب البيوع
ترهيب العَبْد من الْإِبَاق من سَيّده
2917- وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة لَا يقبل
الله لَهُم صَلَاة وَلَا تصعد لَهُم إِلَى السَّمَاء حَسَنَة السَّكْرَان حَتَّى يصحو وَالْمَرْأَة الساخط عَلَيْهَا زَوجهَا وَالْعَبْد الْآبِق حَتَّى يرجع فَيَضَع يَده فِي يَد موَالِيه

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من رِوَايَة عبد الله بن مُحَمَّد بن عقيل وَاللَّفْظ لَهُ وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا من رِوَايَة زُهَيْر بن مُحَمَّد
tahqiqতাহকীক:তাহকীক চলমান