আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৯২১
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
গোলাম নিজ মনিব থেকে পলায়ন করার ভীতি প্রদর্শন
২৯২১. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে দাস পলাতক অবস্থায় মৃত্যুবরণ করে, সে জাহান্নামী, যদিও সে আল্লাহর পথে নিহত হয়। আবদুল্লাহ্ ইবনে মুহাম্মাদ ইবনে আকীল (র) সূত্রে
(ইমাম তাবারানীর আওসাত গ্রন্থে বর্ণিত এবং তাঁর অপরাপর বর্ণনা ও বিশ্বস্ত সূত্রে বর্ণিত।)
كتاب البيوع
ترهيب العَبْد من الْإِبَاق من سَيّده
2921- وَعَن جَابر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَيّمَا عبد مَاتَ فِي إباقته دخل النَّار وَإِن قتل فِي سَبِيل الله

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من رِوَايَة عبد الله بن مُحَمَّد بن عقيل وَبَقِيَّة رُوَاته ثِقَات
tahqiqতাহকীক:তাহকীক চলমান