আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭৭৩
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
মা এবং তার সন্তানের মধ্যে ক্রয়-বিক্রয় ইত্যাদির মাধ্যমে বিচ্ছেদ সৃষ্টি করা থেকে ভীতি প্রদর্শন
২৭৭৩. হযরত আবু আইয়ুব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি মা ও তার সন্তানের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করবে, কিয়ামতের দিন আল্লাহ্ তার ও তার প্রিয়জনদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে দিবেন।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি হাসান-গরীব। হাকিম এবং দারা কুতনীও এটি বর্ণনা করেছেন। হাকিম বলেনঃ হাদীসটি সহীহ সনদবিশিষ্ট।)
كتاب البيوع
التَّرْهِيب من التَّفْرِيق بَين الوالدة وَوَلدهَا بِالْبيعِ وَنَحْوه
2773- عَن أبي أَيُّوب رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من فرق بَين وَالِدَة وَوَلدهَا فرق الله بَينه وَبَين أحبته يَوْم الْقِيَامَة

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَالْحَاكِم وَالدَّارَقُطْنِيّ وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান