আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭৭৪
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
মা এবং তার সন্তানের মধ্যে ক্রয়-বিক্রয় ইত্যাদির মাধ্যমে বিচ্ছেদ সৃষ্টি করা থেকে ভীতি প্রদর্শন
২৭৭৪. হযরত ইমরান ইবন হুসায়ন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ঐ ব্যক্তি অভিশপ্ত, যে কোন মাতা ও তার সন্তানের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে দেয়।
আবু বকর ইবনুল আয়্যাশ বলেন, কথাটি ব্যাখ্যার দাবি রাখে। এটি আমাদের মতে যুদ্ধবন্দী মহিলা ও তার সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য।
(হাদীসটি দারা কুতনী তালীক ইবন মুহাম্মদ সূত্রে ইমরান (রা) থেকে বর্ণনা করেছেন। তালীক সম্পর্কে
এমনিতেও আপত্তি রয়েছে। তদুপরি তিনি ইমরান থেকে হাদীস শুনেন নি। ইবন মাজাহ এবং দারা কুত্‌নী হাদীসটি ইবরাহীম ইবন ইসমাঈল ইবন মুজাম্মা (অবশ্য তিনি দুর্বল রাবী) সূত্রে তালীক ইবন ইমরানের মাধ্যমে আবু বুরদা থেকে এবং আবু বুরদা আবু মূসা থেকে এভাবে বর্ণনা করেছেন। হযরত আবু মূসা (রা) বলেনঃ যে ব্যক্তি মা ও তার সন্তানের মধ্যে এবং ভাই ও তার ভাইয়ের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে, রাসূলুল্লাহ (ﷺ) তার প্রতি অভিসম্পাত দিয়েছেন।)
كتاب البيوع
التَّرْهِيب من التَّفْرِيق بَين الوالدة وَوَلدهَا بِالْبيعِ وَنَحْوه
2774- وَعَن عمرَان بن حُصَيْن رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَلْعُون من فرق بَين وَالِدَة وَوَلدهَا
قَالَ أَبُو بكر يَعْنِي ابْن عَيَّاش هَذَا مُبْهَم وَهُوَ عندنَا فِي السَّبي وَالْولد

رَوَاهُ الدَّارَقُطْنِيّ من طَرِيق طليق بن مُحَمَّد عَنهُ وطليق مَعَ مَا قيل فِيهِ لم يسمع من عمرَان
وَرَوَاهُ ابْن مَاجَه وَالدَّارَقُطْنِيّ أَيْضا من طَرِيق إِبْرَاهِيم بن إِسْمَاعِيل بن مجمع وَقد ضعف عَن طليق بن عمرَان عَن أبي بردة عَن أبي مُوسَى قَالَ لعن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من فرق بَين الوالدة وَوَلدهَا وَبَين الْأَخ وأخيه
tahqiqতাহকীক:তাহকীক চলমান