আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৭৭২
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
যৌথ ব্যবসায়ে এক অংশীদারের অপর অংশীদারের সাথে খিয়ানত করা থেকে ভীতি প্রদর্শন প্রসঙ্গ
২৭৭২. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মহান আল্লাহ বলেনঃ এক শরীক যে পর্যন্ত অন্য শরীকের সাথে খিয়ানত না করে, আমি তাদের সাথে থাকি। আর যখন কেউ খিয়ানত করে ফেলে, তখন আমি তাদের মধ্য থেকে বেরিয়ে যাই।
রযীন এখানে এ অংশটুকু অতিরিক্ত বর্ণনা করেছেনঃ "এবং শয়তান এসে যায়।"
(হাদীসটি আবু দাউদ ও হাকিম বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটি সহীহ সনদবিশিষ্ট। দারা কুতনী হাদীসটি নিম্নোক্ত শব্দমালায় বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দু' অংশীদারের উপর আল্লাহর রহমত অব্যাহত থাকে, যে পর্যন্ত একজন অপরজনের সাথে খিয়ানত না করে। আর যখন কেউ খিয়ানত করে ফেলে, তখন তিনি এ রহমত উঠিয়ে নেন।)

كتاب البيوع
التَّرْهِيب من خِيَانَة أحد الشَّرِيكَيْنِ الآخر
2772- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول الله عز وَجل أَنا ثَالِث الشَّرِيكَيْنِ مَا لم يخن أَحدهمَا صَاحبه فَإِذا خَان خرجت من بَينهمَا
زَاد رزين فِيهِ وَجَاء الشَّيْطَان
رَوَاهُ أَبُو دَاوُد وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَالدَّارَقُطْنِيّ وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَد الله على الشَّرِيكَيْنِ مَا لم يخن أَحدهمَا صَاحبه فَإِذا خَان أَحدهمَا صَاحبه رَفعهَا عَنْهُمَا