আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭২২
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
অনুতপ্ত ব্যক্তিকে দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ দান
২৭২২. হযরত আবু শুরায়হ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি তার ভাইকে ক্রয়-বিক্রয়ের দায় থেকে মুক্তি দিল, আল্লাহ্ কিয়ামতের দিন তার ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে দিবেন।
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারীই নির্ভরযোগ্য।)
كتاب البيوع
التَّرْغِيب فِي إِقَالَة النادم
2722- وَعَن أبي شُرَيْح رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أقَال أَخَاهُ بيعا أقاله الله عثرته يَوْم الْقِيَامَة

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَرُوَاته ثِقَات

হাদীসের ব্যাখ্যা:

কোন জিনিস বিক্রি করে অথবা ক্রয় করে মানুষ ফেরত প্রদান বা ফেরত গ্রহণ তখনই চায় যখন অনুভব করে যে, আমার থেকে ত্রুটি হয়েছে, আর এ বিষয়ে আমি লোকসানে পড়েছি এবং অন্য পক্ষ লাভে রয়েছে। এ অবস্থায় দ্বিতীয় পক্ষ বিষয়টি বাতিল করে ফেরত গ্রহণে সম্মত হওয়া নিঃসন্দেহে ইসার বা অন্যকে প্রাধান্য দেওয়া হবে। রাসূলুল্লাহ ﷺ তাঁর বাণীতে এ প্রাধান্য প্রদানেই উৎসাহিত করেছেন। এরূপ প্রাধান্য প্রদানকারীকে সুসংবাদ শুনিয়েছেন যে, আল্লাহ তা'আলা এর বিনিময়ে তার ত্রুটি আর গুনাহসমূহ ক্ষমা করবেন। নিঃসন্দেহে এটা বিরাট ফলপ্রসূ ব্যাপার।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান