আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৫৫৪
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
এমন কিছু বাক্য যা দিয়ে দু'আ শুরু করা চাই এবং ইসমে আযম প্রসঙ্গ
২৫৫৪. হযরত সা'দ ইবন আবু ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মাছওয়ালা অর্থাৎ ইউনুস (আ)) মাছের পেটে থেকে যে দু'আটি করেছিলেন সেটি ছিল "লা-ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুন্তু মিনায যালিমীন।" কোন মুসলমান যে কোন সমস্যায় পড়ে এ দু'আটি পাঠ করলে আল্লাহ্ তার ডাকে সাড়া দেন।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। নাসাঈ এবং হাকিমও এটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটির সনদ সহীহ।
হাকিম অন্য এক সূত্রে এ অংশটুকু অতিরিক্ত বর্ণনা করেছেন। জনৈক ব্যক্তি তখন বলল, ইয়া রাসূলাল্লাহ। এটি কি বিশেষভাবে ইউনুস (আ)-এর জন্যেই, না কি সাধারণভাবে সকল মুমিনদের জন্যও? রাসুলুল্লাহ্ বললেন, তুমি কি মহান আল্লাহর এ বাণী শোননি? "অতঃপর আমি তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম আর আমি এমনিভাবে মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি।” (সূরা আম্বিয়া- আয়াত নং- ৮৮)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي كَلِمَات يستفتح بهَا الدُّعَاء وَبَعض مَا جَاءَ فِي اسْم الله الْأَعْظَم
2554- وَعَن سعد بن أبي وَقاص رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم دَعْوَة ذِي النُّون إِذْ دَعَاهُ وَهُوَ فِي بطن الْحُوت لَا إِلَه إِلَّا أَنْت سُبْحَانَكَ إِنِّي كنت من الظَّالِمين الْأَنْبِيَاء 78 فَإِنَّهُ لم يدع بهَا رجل مُسلم فِي شَيْء قطّ إِلَّا اسْتَجَابَ الله لَهُ

رَوَاهُ التِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَالنَّسَائِيّ وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
للْمُؤْمِنين عَامَّة فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلا تسمع إِلَى قَول الله عز وَجل فنجيناه من الْغم وَكَذَلِكَ ننجي الْمُؤمنِينَ الْأَنْبِيَاء

হাদীসের তাখরীজ (সূত্র):

وَزَاد فِي طَرِيق عِنْده فَقَالَ
رجل يَا رَسُول الله هَل كَانَت ليونس خَاصَّة أم 88
tahqiqতাহকীক:তাহকীক চলমান