আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৫৫৫
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
এমন কিছু বাক্য যা দিয়ে দু'আ শুরু করা চাই এবং ইসমে আযম প্রসঙ্গ
২৫৫৫. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ বান্দা যখন বলে, হে আমার রব! হে আমার প্রতিপালক! হে আমার পরোয়ারদিগার! আল্লাহ তখন বলেনঃ হে আমার বান্দা! আমি হাযির। তুমি প্রার্থনা কর। তোমার প্রার্থনা পূর্ণ করা হবে।
(হাদীসটি ইবন আবুদ-দুনিয়া এভাবে মারফুরূপে বর্ণনা করেছেন আবার হযরত আনাস (রা) থেকে মাওকূফ হাদীস হিসেবেও বর্ণনা করেছেন।
হাকিম প্রমুখ মুহাদ্দিসগণ হযরত আবুদ-দরদা ও ইবন আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন যে, তাঁরা বলেছেনঃ আল্লাহর শ্রেষ্ঠতম নাম হচ্ছে রাব্বী, রাব্বী। অর্থাৎ হে আমার প্রতিপালক! হে আমার পরোয়ারদিগার!

كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي كَلِمَات يستفتح بهَا الدُّعَاء وَبَعض مَا جَاءَ فِي اسْم الله الْأَعْظَم
2555 - وَرُوِيَ عَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا قَالَ العَبْد يَا رب يَا رب يَا رب
قَالَ الله لبيْك عَبدِي سل تعط
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا مَرْفُوعا هَكَذَا وموقوفا على أنس
وروى الْحَاكِم وَغَيره عَن أبي الدَّرْدَاء وَابْن عَبَّاس أَنَّهُمَا قَالَا اسْم الله الْأَكْبَر رب رب
قَالَ الله لبيْك عَبدِي سل تعط
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا مَرْفُوعا هَكَذَا وموقوفا على أنس
وروى الْحَاكِم وَغَيره عَن أبي الدَّرْدَاء وَابْن عَبَّاس أَنَّهُمَا قَالَا اسْم الله الْأَكْبَر رب رب