আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৫৫৩
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
এমন কিছু বাক্য যা দিয়ে দু'আ শুরু করা চাই এবং ইসমে আযম প্রসঙ্গ
২৫৫৩. হযরত ফুযালা ইবন উবায়দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন। একদিন রাসূলুল্লাহ্ (ﷺ) (মসজিদে) বসা ছিলেন। এমন সময় হঠাৎ এক ব্যক্তি এসে নামায পড়ল এবং বলতে লাগলঃ "হে আল্লাহ! আমাকে মার্জনা কর ও আমাকে দয়া কর।" রাসুলুল্লাহ (ﷺ) বললেন, হে মুসল্লী। তুমি খুব তাড়াতাড়ি করে ফেললে। যখন তুমি নামায পড়তে শুরু করবে এবং (তাশাহহুদ পড়তে) বসবে, তখন আল্লাহর প্রশংসা করবে, যেমন প্রশংসার তিনি যোগ্য, তারপর আমার উপর দরূদ পাঠ করবে, এরপর দু'আ করবে। বর্ণনাকারী বলেনঃ এরপর আরেক ব্যক্তি এসে নামায পড়ল ও আল্লাহর প্রশংসা করল এবং নবী করীম (ﷺ) -এর উপর দরূদ পাঠ করল। নবী করীম (ﷺ) তখন বললেনঃ হে মুসল্লী। এখন দু'আ কর, তোমার দু'আ কবুল করা হবে।
(হাদীসটি আহমদ, আবু দাউদ ও তিরমিযী বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। তিরমিযী বলেছেনঃ হাদীসটি হাসান। নাসাঈ, ইবন খুযায়মা এবং ইবন হিব্বানও এটি তাঁদের 'সহীহ' গ্রন্থদ্বয়ে বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي كَلِمَات يستفتح بهَا الدُّعَاء وَبَعض مَا جَاءَ فِي اسْم الله الْأَعْظَم
2553- وَعَن فضَالة بن عبيد رَضِي الله عَنهُ قَالَ بَينا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَاعد إِذْ دخل رجل فصلى فَقَالَ اللَّهُمَّ اغْفِر لي وارحمني فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عجلت أَيهَا الْمُصَلِّي إِذا صليت فَقَعَدت فاحمد الله بِمَا هُوَ أَهله وصل عَليّ ثمَّ ادْعُه
قَالَ ثمَّ صلى رجل آخر بعد ذَلِك فَحَمدَ الله وَصلى على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ لَهُ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَيهَا الْمُصَلِّي ادْع تجب

رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَقَالَ حَدِيث حسن وَالنَّسَائِيّ ابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান