আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪৫২
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
'লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ' পাঠের প্রতি উৎসাহ দান
২৪৫২. হযরত আবু আইয়ুব আনসারী (রা) থেকে বর্ণিত যে, মি'রাজ রজনীতে রাসূলুল্লাহ (ﷺ) হযরত ইবরাহীম (আ)-এর পাশ দিয়ে অতিক্রম করাকালে তিনি জিজ্ঞাসা করলেন, হে জিবরাঈল। তোমার সাথে ইনি কে? তিনি বললেন, ইনি মুহাম্মদ! ইবরাহীম আলাইহিস সালাম তখন বললেনঃ হে মুহাম্মদ। আপনি আপনার উম্মতকে হুকুম করবেন তারা যেন জান্নাতের চারা অধিক পরিমাণে রোপণ করে। কেননা জান্নাতের মাটি খুবই উর্বর এবং এর ভূমি খুবই বিস্তৃত। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, জান্নাতের চারা কি? তিনি বললেনঃ "লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।"
(হাদীসটি আহমদ উত্তম সনদে বর্ণনা করেছেন। ইব্‌ন আবুদ-দুনিয়া এবং ইবন হিব্বানও এটি তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। ইবন আবুদ-দুনিয়া 'কিতাবুয যিকরে' এবং তাবারানী এ হাদীসটি ইবন উমর (রা) থেকে এভাবে বর্ণনা করেছেনঃ তোমরা বেশি করে জান্নাতের চারা রোপণ করবে। কেননা এর পানি মিঠা ও মাটি উর্বর। অতএব এতে বেশি। পরিমাণে চারা রোপণ করবে। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ। জান্নাতের চারা কি? তিনি বললেনঃ মা শাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي قَول لَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه
2452- وَعَن أبي أَيُّوب الْأنْصَارِيّ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَيْلَة أسرِي بِهِ مر على إِبْرَاهِيم عَلَيْهِ الصَّلَاة وَالسَّلَام فَقَالَ من مَعَك يَا جِبْرَائِيل قَالَ هَذَا مُحَمَّد فَقَالَ لَهُ إِبْرَاهِيم عَلَيْهِ الصَّلَاة وَالسَّلَام يَا مُحَمَّد مر أمتك فليكثروا من غراس الْجنَّة فَإِن تربَتهَا طيبَة وأرضها وَاسِعَة
قَالَ وَمَا غراس الْجنَّة قَالَ لَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن وَابْن أبي الدُّنْيَا وَابْن حبَان فِي صَحِيحه
وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي الذّكر وَالطَّبَرَانِيّ من حَدِيث ابْن عمر قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَكْثرُوا من غراس الْجنَّة فَإِنَّهُ عذب مَاؤُهَا طيب ترابها فَأَكْثرُوا من غراسها
قَالُوا يَا رَسُول الله وَمَا غراسها قَالَ مَا شَاءَ الله لَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৪৫২ | মুসলিম বাংলা