আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪৫১
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
'লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ' পাঠের প্রতি উৎসাহ দান
২৪৫১. হযরত সা'দ ইব্‌ন উবাদা (রা)-এর পুত্র কায়স থেকে বর্ণিত যে, পিতা সা'দ তাঁকে নবী করীম (ﷺ) -এর খিদমতের জন্য নিয়ে গেলেন। কায়স বলেনঃ আমি যখন দু'রাকআত সালাত আদায় করলাম তখন নবী করীম (ﷺ) আমার কাছে আসলেন এবং তাঁর পা দিয়ে আমাকে খোঁচা দিলেন এবং বললেনঃ আমি কি তোমাকে জান্নাতের একটি দরজার সন্ধান দিব না? আমি বললাম জ্বী, হ্যাঁ। তিনি বললেনঃ তুমি বল, লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি বুখারী-মুসলিমের শর্ত অনুসারে সহীহ।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي قَول لَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه
2451- وَعَن قيس بن سعد بن عبَادَة رَضِي الله عَنهُ أَن أَبَاهُ رَفعه إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَخْدمه
قَالَ فَأتى عَليّ نَبِي الله صلى الله عَلَيْهِ وَسلم وَقد صليت رَكْعَتَيْنِ فضربني بِرجلِهِ وَقَالَ أَلا أدلك على بَاب من أَبْوَاب الْجنَّة
قلت بلَى
قَالَ لَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান