আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪৫০
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
'লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ' পাঠের প্রতি উৎসাহ দান
২৪৫০. হযরত মুয়ায ইবন জাবাল (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) তাকে বললেনঃ আমি কি তোমাকে জান্নাতের একটি দরজার সন্ধান দিব না? সে বলল, সেটা কি? রাসুলুল্লাহ (ﷺ) বললেনঃ 'লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।"
(হাদীসটি আহমদ ও তাবারানী বর্ণনা করেছেন। তবে তাবারানী বলেছেনঃ আমি কি তোমাকে জান্নাতের একটি ভাণ্ডারের সন্ধান দিব না? এর সনদটি আল্লাহ চাহে তো সহীহ। কেননা 'আতা ইবনুস-সাইব নির্ভরযোগ্য রাবী। হাম্মাদ ইবন সালামা তাঁর স্মৃতিভ্রমের পূর্বে তাঁর বরাতে হাদীস বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي قَول لَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه
2450- وَعَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَلا أدلك على بَاب من أَبْوَاب الْجنَّة قَالَ وَمَا هُوَ قَالَ لَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه

رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ إِلَّا أَنه قَالَ أَلا أدلك على كنز من كنوز الْجنَّة
وَإِسْنَاده صَحِيح إِن شَاءَ الله فَإِن عَطاء بن السَّائِب ثِقَة وَقد حدث عَنهُ حَمَّاد بن سَلمَة قبل اخْتِلَاطه
tahqiqতাহকীক:তাহকীক চলমান