আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৪৪৯
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
'লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ' পাঠের প্রতি উৎসাহ দান
২৪৪৯. হযরত আবূ হুরায়রা (রা) সূত্রেই রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ যে ব্যক্তি "লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ" পাঠ করবে, তার ৯৯টি রোগের উপশম হয়ে যাবে। যার মধ্যে সহজতরটি হল দুশ্চিন্তা।
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' এবং হাকিম বর্ণনা করেছেন। হাকিম বলেন, এর সনদটি সহীহ।
(হাফিয বলেনঃ) বরং এ হাদীসটির সনদে আবুল আসবাত বিশর ইব্ন রাফি নামক একজন বিতর্কিত রাবী রয়েছেন, যার আলোচনা সামনে আসবে।)
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' এবং হাকিম বর্ণনা করেছেন। হাকিম বলেন, এর সনদটি সহীহ।
(হাফিয বলেনঃ) বরং এ হাদীসটির সনদে আবুল আসবাত বিশর ইব্ন রাফি নামক একজন বিতর্কিত রাবী রয়েছেন, যার আলোচনা সামনে আসবে।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي قَول لَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه
2449- وَعنهُ رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من قَالَ لَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه كَانَ دَوَاء من تِسْعَة وَتِسْعين دَاء أيسرها الْهم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَالَ الْحَافِظ بل فِي إِسْنَاده بشر بن رَافع أَبُو الأسباط وَيَأْتِي الْكَلَام عَلَيْهِ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَالَ الْحَافِظ بل فِي إِسْنَاده بشر بن رَافع أَبُو الأسباط وَيَأْتِي الْكَلَام عَلَيْهِ