আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৪৪৭
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
'লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ' পাঠের প্রতি উৎসাহ দান
(সংকলক বলেন)ঃ পূর্বে উল্লিখিত অনেকগুলো হাদীসে 'লা-হাওলা ওয়ালা কুওয়াতা' প্রসঙ্গ এসে গিয়েছে। যেমনঃ হযরত আবু হুরায়রা, উম্মে হানী, আবু সাঈদ, আবদুল্লাহ ইবন আমর এবং আবুল মুনযির (রা)-এর বর্ণিত হাদীসসমূহ। অতএব এগুলোর পুনরাবৃত্তির কোন প্রয়োজন নেই।

২৪৪৭. হযরত আবু মূসা (রা) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) তাঁকে বলেছিলেনঃ তুমি 'লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বল।' কেননা এটি জান্নাতের ভাণ্ডারসমূহের একটি ভাণ্ডার।
(হাদীসটি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন।)

كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي قَول لَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه
قَالَ المملي رَضِي الله عَنهُ قد تقدم قَرِيبا فِي أَحَادِيث كَثِيرَة ذكر لَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه
مِنْهَا حَدِيث أبي هُرَيْرَة وَحَدِيث أم هانىء وَحَدِيث أبي سعيد وَحَدِيث عبد الله بن عَمْرو وَحَدِيث أبي الْمُنْذر وَغَيرهَا فأغنى قربهَا عَن إِعَادَتهَا

2448- وَعَن أبي مُوسَى رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَهُ قل لَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه فَإِنَّهَا كنز من كنوز الْجنَّة
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه