আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪৪৬
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
আরেক প্রকার তাসবীহ
২৪৪৬. হযরত আলী (রা) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) -এর নিকট জিবরাঈল (আ) আসলেন এবং বললেনঃ হে মুহাম্মদ। যখন কোন রাত্রে অথবা দিনে আল্লাহর হক পরিমাণ ইবাদত করতে আপনার আনন্দ হয়, তখন বলবেনঃ
اللهُمَّ لَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا خَالِدًا مَعَ خُلُودِكَ، وَلَكَ الْحَمْدُ حَمْدًا لَا مُنْتَهَى لَهُ دُونَ عِلْمِكَ، وَلَكَ الْحَمْدُ حَمْدًا لَا مُنْتَهَى لَهُ دُونَ مَشِيئَتِكَ وَلَكَ الْحَمْدُ حَمْدًا لَا أَخرَ لِقَائِلِهِِ إِلَّا رِضَاكَ
"হে আল্লাহ। তোমার তামার অনেক অনেক প্রশংসা। তোমার স্থায়িত্বের অনুরূপ তোমার স্থায়ী প্রশংসা, তোনার জন্য এমন প্রশংসা তোমার জ্ঞান ছাড়া যার কোন সীমা নেই। তোমার এমন প্রশংসা, যার কোন শেষ নেই, তোমার ইচ্ছা ছাড়া। তোমার জন্য এমন প্রশংসা যে, তোমার সন্তুষ্টি ছাড়া এই প্রশংসাকারীর অন্য কোন উদিষ্ট নেই।"
(হাদীসটি বায়হাকী বর্ণনা করেছেন। বায়হাকী বলেনঃ আমি এটি এভাবেই কেবল লিখেছি। এ হাদীসটিতে আলী (রা) এবং তাঁর নীচের রাবীর মধ্যে বর্ণনা পরম্পরায় ছেদ রয়েছে।)
كتاب الذّكر وَالدُّعَاء
نوع آخر
2446- عَن عَليّ رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم نزل عَلَيْهِ جِبْرَائِيل عَلَيْهِ السَّلَام فَقَالَ يَا مُحَمَّد إِذا سرك أَن تعبد الله لَيْلَة حق عِبَادَته أَو يَوْمًا فَقل اللَّهُمَّ لَك الْحَمد حمدا كثيرا خَالِدا مَعَ خلودك وَلَك الْحَمد حمدا لَا مُنْتَهى لَهُ دون علمك وَلَك الْحَمد حمدا لَا مُنْتَهى لَهُ دون مشيئتك وَلَك الْحَمد حمدا لَا آخر لقائله إِلَّا رضاك

رَوَاهُ الْبَيْهَقِيّ وَقَالَ لم أكتبه إِلَّا هَكَذَا وَفِيه انْقِطَاع بَين عَليّ وَمن دونه
tahqiqতাহকীক:তাহকীক চলমান