আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০৬৮
অধ্যায়ঃ জিহাদ
আল্লাহ্ তা'আলার পথে জিহাদে উৎসাহিতকরণ ও জিহাদে আহত হওয়া এবং জিহাদের সারিতে দু'আ করার ফযীলত প্রসঙ্গে
২০৬৮. এ হাদীসটি নাসাঈর অন্য একটি বর্ণনায় এরূপ রয়েছে: আল্লাহর রাস্তায় মুজাহিদের উদাহরণ (আর আল্লাহই ভাল জানেন যে, কে তাঁর পথে জিহাদ করে) ঐ ব্যক্তির মত, যে রোযা রাখে, বিনয়ের সাথে ইবাদত করে, রুকু করে ও সিজদা করে।
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي الْجِهَاد فِي سَبِيل الله تَعَالَى وَمَا جَاءَ فِي فضل الْكَلم فِيهِ وَالدُّعَاء عِنْد الصَّفّ والقتال
2068- وَفِي رِوَايَة للنسائي فِي هَذَا الحَدِيث مثل الْمُجَاهِد فِي سَبِيل الله وَالله أعلم بِمن جَاهد فِي سَبيله كَمثل الصَّائِم الْقَائِم الخاشع الرَّاكِع الساجد
হাদীসের ব্যাখ্যা:
উদ্দেশ্য এই যে, যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, ঘরে প্রত্যাবর্তন পর্যন্ত আল্লাহর নিকট সে অবিচ্ছিন্ন ইবাদতে রয়েছে। আর সে সেই ইবাদতকারী বান্দাগণের ন্যায় যারা ধারাবাহিক রোযা রাখে, আল্লাহর সমীপে দাঁড়িয়ে নামায পড়ে ও আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করে থাকে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)