আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ১৯৯৭
অধ্যায়ঃ জিহাদ
আল্লাহর পথে একটি সকাল ও একটি বিকাল যাপনের প্রতি উৎসাহ দান, জিহাদে পদব্রজে চলা, ধূলিবালি লাগানো ও এতে ভয়ভীতি বরদাস্ত করার ফযীলত প্রসঙ্গ
১৯৯৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি হজ্জব্রত পালনের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে পথিমধ্যে মৃত্যুবরণ করল, আল্লাহ্ কিয়ামত পর্যন্ত তার আমলনামায় হজ্জের সওয়াব লিখতে থাকবেন। যে ব্যক্তি উমরা করার উদ্দেশ্যে ঘর থেকে বের হল, তারপর পথিমধ্যে মারা গেল, কিয়ামত পর্যন্ত আল্লাহ্ তার আমলনামায় উমরা পালনের সওয়াব লিখতে থাকবেন। যে ব্যক্তি জিহাদ করার জন্য ঘর থেকে বের হল এবং জিহাদ করতে করতে মারা গেল, কিয়ামত পর্যন্ত আল্লাহ্ তার নামে জিহাদের সওয়াব লিখতে থাকবেন।
(হাদীসটি আবু ইয়ালা মুহাম্মদ ইবন ইসহাকের বর্ণনা থেকে রিওয়ায়াত করেছেন। মুহাম্মদ ইবন ইসহাক ব্যতীত সনদের অন্যান্য সূত্র নির্ভরযোগ্য।)
(হাদীসটি আবু ইয়ালা মুহাম্মদ ইবন ইসহাকের বর্ণনা থেকে রিওয়ায়াত করেছেন। মুহাম্মদ ইবন ইসহাক ব্যতীত সনদের অন্যান্য সূত্র নির্ভরযোগ্য।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي الغدوة فِي سَبِيل الله والروحة وَمَا جَاءَ فِي فضل الْمَشْي وَالْغُبَار فِي سَبِيل الله وَالْخَوْف فِيهِ
1997- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من خرج حَاجا فَمَاتَ كتب الله لَهُ أجر الْحَاج إِلَى يَوْم الْقِيَامَة وَمن خرج مُعْتَمِرًا فَمَاتَ كتب الله لَهُ أجر الْمُعْتَمِر إِلَى يَوْم الْقِيَامَة وَمن خرج غازيا فَمَاتَ كتب الله لَهُ أجر الْغَازِي إِلَى يَوْم الْقِيَامَة
رَوَاهُ أَبُو يعلى من رِوَايَة مُحَمَّد بن إِسْحَاق وَبَقِيَّة إِسْنَاده ثِقَات
رَوَاهُ أَبُو يعلى من رِوَايَة مُحَمَّد بن إِسْحَاق وَبَقِيَّة إِسْنَاده ثِقَات
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহ তা'আলার এ অনুগ্রহমূলক বিধান ও আইনের ঘোষণা স্বয়ং কুরআন মজীদেও দেওয়া হয়েছে। এরশাদ হয়েছে:
وَمَنۡ یَّخۡرُجۡ مِنۡۢ بَیۡتِہٖ مُہَاجِرًا اِلَی اللّٰہِ وَرَسُوۡلِہٖ ثُمَّ یُدۡرِکۡہُ الۡمَوۡتُ فَقَدۡ وَقَعَ اَجۡرُہٗ عَلَی اللّٰہِ ؕ وَکَانَ اللّٰہُ غَفُوۡرًا رَّحِیۡمًا
অর্থাৎ, যে ব্যক্তি হিজরতের উদ্দেশ্যে নিজের ঘর থেকে বের হল, তারপর (পথেই) তার মৃত্যু এসে গেল, এমতাবস্থায় তার প্রতিদান আল্লাহর নিকট নির্ধারিত হয়ে গেল। আল্লাহ্ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা নিসা)
এর দ্বারা জানা গেল যে, কোন বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির কোন কাজ করার জন্য ঘর থেকে বের হয় এবং এটা বাস্তবায়িত হওয়ার পূর্বে পথেই তার জীবন শেষ হয়ে যায়, তাহলে আল্লাহ্ তা'আলার কাছে এ কাজের পূর্ণ প্রতিদান ঐ বান্দার জন্য নির্ধারিত হয়ে যায়। আর এটা হচ্ছে আল্লাহ্ তা'আলার রহমের দাবী। وَکَانَ اللّٰہُ غَفُوۡرًا رَّحِیۡمًا

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)