আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ১৯৬৭
অধ্যায়ঃ জিহাদ
প্রদর্শনেচ্ছা ও খ্যাতির আকাঙ্ক্ষা পরিহার করে জিহাদের জন্য ঘোড়া আটকিয়ে রাখার উৎসাহ দান ও ফযীলত প্রসঙ্গে হাদীসে উল্লেখিত বিশেষ ধরনের ঘোড়া প্রতিপালনে উদ্বুদ্ধকরণ এবং ঘোড়ার ললাটের কেশ কাটার নিষিদ্ধতা, কেননা এতেও রয়েছে বরকত ও কল্যাণ
১৯৬৭. হযরত জারীর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে হাতের আঙুল দ্বারা ঘোড়ার। কপালের কেশদাম আঁচড়াতে দেখেছি। তিনি বলছিলেন: ঘোড়ার কপালের কেশগুচ্ছে কিয়ামত পর্যন্তই কল্যাণ নিহিত রয়েছে, অর্থাৎ এতে রয়েছে সওয়াব ও গণীমত।
(হাদীসটি মুসলিম ও নাসাঈ বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي احتباس الْخَيل للْجِهَاد لَا رِيَاء وَلَا سمعة وَمَا جَاءَ فِي فَضلهَا وَالتَّرْغِيب فِيمَا يذكر مِنْهَا وَالنَّهْي عَن قصّ نَوَاصِيهَا لِأَن فِيهَا الْخَيْر وَالْبركَة
1967- وَعَن جرير رَضِي الله عَنهُ قَالَ رَأَيْت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يلوي نَاصِيَة فرس بِأُصْبُعِهِ وَهُوَ يَقُول الْخَيل مَعْقُود فِي نَوَاصِيهَا الْخَيْر إِلَى يَوْم الْقِيَامَة الْأجر وَالْغنيمَة

رَوَاهُ مُسلم وَالنَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান