আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ১৯৬৬
অধ্যায়ঃ জিহাদ
প্রদর্শনেচ্ছা ও খ্যাতির আকাঙ্ক্ষা পরিহার করে জিহাদের জন্য ঘোড়া আটকিয়ে রাখার উৎসাহ দান ও ফযীলত প্রসঙ্গে হাদীসে উল্লেখিত বিশেষ ধরনের ঘোড়া প্রতিপালনে উদ্বুদ্ধকরণ এবং ঘোড়ার ললাটের কেশ কাটার নিষিদ্ধতা, কেননা এতেও রয়েছে বরকত ও কল্যাণ
১৯৬৬. হযরত জাবির ইবন আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন: ঘোড়ার ললাটের কেশগুচ্ছে কিয়ামত পর্যন্তই কল্যাণ ও মর্যাদা নিহিত রয়েছে। ঘোড়ার মালিকগণ এরদ্বারা। সাহায্যপ্রাপ্ত হবে। তোমরা ঘোড়ার কপালে হাত বুলিয়ে দাও, ঘোড়ার জন্য বরকতের দু'আ কর এবং এদের। গলায় মালা পরিয়ে দাও কিন্তু জাহিলিয়াতের যুগের মত মালা পরিও না।
(হাদীসটি আহমদ উত্তম সনদে বর্ণনা করেছেন।)
(হাদীসটি আহমদ উত্তম সনদে বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي احتباس الْخَيل للْجِهَاد لَا رِيَاء وَلَا سمعة وَمَا جَاءَ فِي فَضلهَا وَالتَّرْغِيب فِيمَا يذكر مِنْهَا وَالنَّهْي عَن قصّ نَوَاصِيهَا لِأَن فِيهَا الْخَيْر وَالْبركَة
1966- وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْخَيل مَعْقُود فِي نَوَاصِيهَا الْخَيْر والنيل إِلَى يَوْم الْقِيَامَة وَأَهْلهَا مُعَانُونَ عَلَيْهَا فامسحوا بنواصيها وَادعوا لَهَا بِالْبركَةِ وقلدوها وَلَا تقلدوها الأوتار
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد