আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ১৯৬৮
অধ্যায়ঃ জিহাদ
প্রদর্শনেচ্ছা ও খ্যাতির আকাঙ্ক্ষা পরিহার করে জিহাদের জন্য ঘোড়া আটকিয়ে রাখার উৎসাহ দান ও ফযীলত প্রসঙ্গে হাদীসে উল্লেখিত বিশেষ ধরনের ঘোড়া প্রতিপালনে উদ্বুদ্ধকরণ এবং ঘোড়ার ললাটের কেশ কাটার নিষিদ্ধতা, কেননা এতেও রয়েছে বরকত ও কল্যাণ
১৯৬৮. হযরত মা'কাল ইবন ইয়াসার (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ -এর কাছে ঘোড়া থেকে প্রিয়তর আর কোন বস্তু ছিল না। তারপর তিনি বললেন, হে আল্লাহ, আমাকে মাফ করুন। নারী।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي احتباس الْخَيل للْجِهَاد لَا رِيَاء وَلَا سمعة وَمَا جَاءَ فِي فَضلهَا وَالتَّرْغِيب فِيمَا يذكر مِنْهَا وَالنَّهْي عَن قصّ نَوَاصِيهَا لِأَن فِيهَا الْخَيْر وَالْبركَة
1968- وَعَن معقل بن يسَار رَضِي الله عَنهُ قَالَ لم يكن شَيْء أحب إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من الْخَيل ثمَّ قَالَ غفرانك النِّسَاء

رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات
tahqiqতাহকীক:তাহকীক চলমান