আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ১৯৫৫
অধ্যায়ঃ জিহাদ
প্রদর্শনেচ্ছা ও খ্যাতির আকাঙ্ক্ষা পরিহার করে জিহাদের জন্য ঘোড়া আটকিয়ে রাখার উৎসাহ দান ও ফযীলত প্রসঙ্গে হাদীসে উল্লেখিত বিশেষ ধরনের ঘোড়া প্রতিপালনে উদ্বুদ্ধকরণ এবং ঘোড়ার ললাটের কেশ কাটার নিষিদ্ধতা, কেননা এতেও রয়েছে বরকত ও কল্যাণ
১৯৫৫. হযরত আসমা বিনতে ইয়াযীদ (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ঘোড়ার ললাটে কিয়ামত পর্যন্তই কল্যাণ লিপিবদ্ধ থাকবে। যে ব্যক্তি জিহাদের জন্য এ ধরনের ঘোড়া পালন করবে এবং সওয়াবের উদ্দেশ্যে এর পিছনে খরচ করবে, সেই ঘোড়ার ক্ষুধা ও পরিতৃপ্তি, তার পিপাসা নিবারণ ও পিপাসায় কাতরতা এবং মল-মূত্র মালিকের নেকী-বদী ওজনের পাল্লায় পুণ্য হিসেবে গণ্য হবে এবং যে ব্যক্তি লোক দেখানোর জন্যে এবং নিজের গৌরব ও প্রতিপত্তি প্রদর্শনের জন্য ঘোড়া লালন-পালন করবে, সেই ঘোড়ার পরিতৃপ্তি ও ক্ষুধা, তার পিপাসা নিবারণ ও পিপাসায় কাতরতা এবং এর মলমূত্র সবকিছু তার নেকী-বদী ওজনের পাল্লায় গুনাহ হিসেবে কিয়ামতের দিন পরিমাপ করা হবে।
(হাদীসটি আহমদ হাসান সনদে বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي احتباس الْخَيل للْجِهَاد لَا رِيَاء وَلَا سمعة وَمَا جَاءَ فِي فَضلهَا وَالتَّرْغِيب فِيمَا يذكر مِنْهَا وَالنَّهْي عَن قصّ نَوَاصِيهَا لِأَن فِيهَا الْخَيْر وَالْبركَة
1955- وَعَن أَسمَاء بنت يزِيد رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْخَيل فِي نَوَاصِيهَا الْخَيْر مَعْقُود أبدا إِلَى يَوْم الْقِيَامَة فَمن ارتبطها عدَّة فِي سَبِيل الله وَأنْفق عَلَيْهَا احتسابا فِي سَبِيل الله فَإِن شبعها وجوعها وريها وظمأها وأرواثها وَأَبْوَالهَا فلاح فِي مَوَازِينه يَوْم الْقِيَامَة وَمن ارتبطها رِيَاء وَسُمْعَة ومرحا وفرحا فَإِن شبعها وجوعها وريها وظمأها وأرواثها وَأَبْوَالهَا خسران فِي مَوَازِينه يَوْم الْقِيَامَة

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান