আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ১৯৫৬
অধ্যায়ঃ জিহাদ
প্রদর্শনেচ্ছা ও খ্যাতির আকাঙ্ক্ষা পরিহার করে জিহাদের জন্য ঘোড়া আটকিয়ে রাখার উৎসাহ দান ও ফযীলত প্রসঙ্গে হাদীসে উল্লেখিত বিশেষ ধরনের ঘোড়া প্রতিপালনে উদ্বুদ্ধকরণ এবং ঘোড়ার ললাটের কেশ কাটার নিষিদ্ধতা, কেননা এতেও রয়েছে বরকত ও কল্যাণ
১৯৫৬. হযরত খাব্বাব ইবনুল আরাত (রা) হতে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ ঘোড়া তিন ধরনের হয়ে থাকে। আল্লাহর ঘোড়া, মানুষের ঘোড়া এবং শয়তানের ঘোড়া। আল্লাহর ঘোড়া হলো, যেটি আল্লাহর পথে জিহাদের জন্য পালন করা হয়েছে এবং তা দিয়ে আল্লাহর দুশমনদের হত্যা করা হয়েছে। মানুষের ঘোড়া হলো, নিজের জীবিকা ও সৌন্দর্য বর্ধনের জন্য যেটি পালন করা হয়েছে। আর শয়তানের ঘোড়া হলো, যেটি প্রতিযোগিতায় ও জুয়া খেলায় ব্যবহার করা হয়েছে।
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন। অবশ্য হাদীসটি গরীব।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي احتباس الْخَيل للْجِهَاد لَا رِيَاء وَلَا سمعة وَمَا جَاءَ فِي فَضلهَا وَالتَّرْغِيب فِيمَا يذكر مِنْهَا وَالنَّهْي عَن قصّ نَوَاصِيهَا لِأَن فِيهَا الْخَيْر وَالْبركَة
1956- وَرُوِيَ عَن خباب بن الْأَرَت رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْخَيل ثَلَاثَة ففرس للرحمن وَفرس للْإنْسَان وَفرس للشَّيْطَان فَأَما فرس الرَّحْمَن فَمَا اتخذ فِي سَبِيل الله وَقتل عَلَيْهِ أَعدَاء الله وَأما فرس الْإِنْسَان فَمَا استبطن وتجمل عَلَيْهِ وَأما فرس الشَّيْطَان فَمَا روهن عَلَيْهِ وقومر عَلَيْهِ
رَوَاهُ الطَّبَرَانِيّ وَهُوَ غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান