আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৮৫৯
অধ্যায়ঃ হজ্জ
আমৃত্যু মদীনায় বসবাসের প্রতি উৎসাহ দান এবং মদীনা, উজ্বল ও আকীক উপত্যকার ফযীলত প্রসঙ্গ
১৮৫৯. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ -কে বলতে শুনেছি যে, যে কেউ মদীনার অভাব-অনটন ও কষ্টের উপর ধৈর্যধারণ করে থাকবে, আমি তার জন্য কিয়ামতের দিন সুপারিশকারী অথবা সাক্ষী হব যদি সে মুসলমান হয়।
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي سُكْنى الْمَدِينَة إِلَى الْمَمَات وَمَا جَاءَ فِي فَضلهَا وَفضل أحد ووادي العقيق
1859- وَعَن أبي سعيد رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا يصبر أحد على لأوائها إِلَّا كنت لَهُ شَفِيعًا أَو شَهِيدا يَوْم الْقِيَامَة إِذا كَانَ مُسلما

رَوَاهُ مُسلم

হাদীসের তাখরীজ (সূত্র):

اللأواء مهموزا ممدودا هِيَ شدَّة الضّيق

হাদীসের ব্যাখ্যা:

সুপারিশ এরকম করবেন যে, তার গুনাহ-খাতা মাফ করে দেওয়া হোক। আর সাক্ষ্য দিবেন তার ঈমান ও নেক আমলের এবং একথার যে, এ বান্দা অভাব-অনটন ও দুঃখ-কষ্ট সহ্য করে মদীনায়ই পড়ে থেকেছিল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান