আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৭৪৮
অধ্যায়ঃ হজ্জ
আম্বিয়া (আ)-এর অনুকরণে হজ্জ পালনের সময় বিনয় ও দীনতা প্রদর্শন এবং মামুলী পোশাক পরিধানের প্রতি উৎসাহ দান
১৭৪৮. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ -কে জিজ্ঞাসা করেছিল, হাজী কে? তিনি বললেন, যার চুলগুলো এলোমেলো ও সুগন্ধিশূন্য। সে প্রশ্ন করল, কোন হজ্জটি উত্তম? তিনি বললেন, যে হজ্জে উচ্চৈস্বরে তালবিয়া পাঠ করা হয় এবং কুরবানী করা হয়। সে আবার প্রশ্ন করল, 'সামর্থ্য' দ্বারা কি বুঝায়? তিনি বললেন, পাথেয় ও বাহন।
(হাদীসটি ইবন মাজাহ উত্তম সনদের বর্ণনা করেছেন। তিরমিযী এটি ইবন উমর (রা) থেকেই এভাবে বর্ণনা করেছেন: জনৈক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলাল্লাহ। হজ্জ কিসে ওয়াজিব করে দেয়? তিনি বললেন, পাথেয় ও বাহন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান।)

كتاب الْحَج
التَّرْغِيب فِي التَّوَاضُع فِي الْحَج والتبذل وَلبس الدون من الثِّيَاب اقْتِدَاء بالأنبياء عَلَيْهِم الصَّلَاة وَالسَّلَام
1748- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن رجلا قَالَ لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من الْحَاج قَالَ الشعث التفل
قَالَ فَأَي الْحَج أفضل قَالَ العج والثج
قَالَ وَمَا السَّبِيل قَالَ الزَّاد والرحالة
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد حسن
وَعند التِّرْمِذِيّ عَنهُ جَاءَ رجل فَقَالَ يَا رَسُول الله مَا يُوجب الْحَج قَالَ الزَّاد وَالرَّاحِلَة وَقَالَ حَدِيث حسن

হাদীসের ব্যাখ্যা:
কুরআন মজীদে হজ্ব ফরয হওয়ার শর্ত হিসাবে বলা হয়েছে: مَنِ اسۡتَطَاعَ اِلَیۡہِ سَبِیۡلًا অর্থাৎ, হজ্ব ঐসব লোকদের উপর ফরয, যারা সফর করে মক্কা শরীফ পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে। এখানে যে সংক্ষিপ্ত ও অস্পষ্ট কথা বলা হয়েছে, সম্ভবত প্রশ্নকারী সাহাবী এটা স্পষ্টভাবে জানতে চাইলেন এবং জিজ্ঞাসা করলেন যে, এ সামর্থ্যের নির্দিষ্ট মাপকাঠি কি? হুযুর (ﷺ) উত্তরে বললেন, একটি জিনিস তো এই যে, যানবাহনের ব্যবস্থা থাকবে, যার দ্বারা মক্কা শরীফ পর্যন্ত সফর করা যায়। দ্বিতীয় জিনিসটি এই যে, পানাহারের পাশাপাশি প্রয়োজনের জন্য এতটুকু সম্পদ থাকতে হবে, যা ঐ সফরকালীন সময়ের খরচের জন্য যথেষ্ট হতে পারে। ফুকাহায়ে কেরাম এ খরচের মধ্যে ঐসব লোকদের খরচকেও অন্তর্ভুক্ত করেছেন, যাদের ভরণ-পোষণের দায়িত্ব হজ্ব গমণকারীর উপর ওয়াজিব।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)