আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৬৪৬
অধ্যায়ঃ রোযা
রোযাদারের নিকট বে-রোযাদারদের খাদ্য গ্রহণ প্রসঙ্গ
১৬৪৬. হযরত উম্মে উমারা আনসারিয়া (রা) থেকে বর্ণিত। যে, একবার নবী করীম ﷺ তাঁর কাছে আসলেন। তিনি রাসূলুল্লাহ ﷺ -এর সামনে খানা পেশ করলে তিনি বললেন, তুমিও খাও। উম্মে উমারা বললেন: আমি রোযাদার। রাসূলুল্লাহ্ তখন বললেন, রোযাদারের কাছে বসে যখন খানা খাওয়া হয়, তখন খানা শেষ না হওয়া পর্যন্ত ফিরিশতাগণ রোযাদারের জন্য দু'আ করতে থাকেন।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন। বর্ণিত শব্দসমূহ তাঁরই। ইবন মাজাহ এবং ইব্‌ন খুযায়মা ও ইব্‌ন হিব্বানও হাদীসটি তাঁদের 'সহীহ' গ্রন্থদ্বয়ে বর্ণনা করেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান-সহীহ।)
তিরমিযীর অন্য বর্ণনায় রয়েছে:
রোযাদারের কাছে বসে যখন বে-রোযাদারগণ খাদ্য গ্রহণ করে, তখন ফিরিশতাগণ তার জন্য দু'আ করে।
كتاب الصَّوْم
ترغيب الصَّائِم فِي أكل المفطرين عِنْده
1646- عَن أم عمَارَة الْأَنْصَارِيَّة رَضِي الله عَنْهَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم دخل عَلَيْهَا فَقدمت إِلَيْهِ طَعَاما فَقَالَ كلي فَقَالَت إِنِّي صَائِمَة فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الصَّائِم تصلي عَلَيْهِ الْمَلَائِكَة إِذا أكل عِنْده حَتَّى يفرغوا وَرُبمَا قَالَ حَتَّى يشبعوا

رَوَاهُ التِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح
وَفِي رِوَايَة لِلتِّرْمِذِي الصَّائِم إِذا أكل عِنْده المفاطير صلت عَلَيْهِ الْمَلَائِكَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান