আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৬৪৫
অধ্যায়ঃ রোযা
রোযাদারকে আহার্যদানের প্রতি উৎসাহ প্রদান
১৬৪৫. হযরত সালমান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছন: হালাল খাদ্য ও পানীয় দিয়ে যে ব্যক্তি কোন রোযাদারকে ইফতার করাবে, ফিরিশতাগণ রমযান মাসব্যাপী, তার জন্য দু'আ করতে থাকবে এবং লায়লাতুল কদরে জিবরাঈল (আ) তার জন্য দু'আ করবেন।
(হাদীসটি তাবারানী 'কবীর' নামক গ্রন্থে বর্ণনা করেছেন। আবুশ শায়খ ইব্ন হিব্বানও হাদীসটি তাঁর 'কিতাবুস সওয়াবে' বর্ণনা করেছেন। তবে সেখানে বলা হয়েছে: জিবরাঈল (আ) লায়লাতুল কদরে তার সাথে মুসাফাহা করবেন।)
এই বর্ণনায় এই অতিরিক্তটুকুও রয়েছে যে: জিবরাঈল (আ) যার সাথে মুসাফাহা করবেন, তার অন্তর কোমল হয়ে যাবে এবং তার অশ্রুপাতও বেশি হবে। বর্ণনাকারী বলেন, আমি বললাম ইয়া রাসূলাল্লাহ! বলুনতো যার কাছে এরূপ আহার্য নেই? তিনি বললেন, তাহলে একমুঠো খাদ্য। আমি বললাম তার কাছে যদি এক টুকরো রুটিও না থাকে? তিনি বললেন, তাহলে একঢোক দুধ। আমি বললাম, তাও যদি না থাকে? তিনি বললেন, তাহলে সামান্য পানি।
ইতিপূর্বে সালমান বর্ণিত হাদীসটি, যা ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন, উল্লেখ করা হয়েছে, এতে এও রয়েছেঃ
যে ব্যক্তি রমযান মাসে কোন রোযাদারকে ইফতার করাবে তার গুনাহরাশি মাফ করে দেয়া হবে এবং জাহান্নাম থেকে তার গ্রীবা মুক্ত হবে। তাছাড়া রোযাদারের সমপরিমাণ পুণ্য তাকের দেয়া হবে। তবে রোযাদারের পুণ্যে কোন ঘাটতি আসবে না। সাহাবীগণ বললেন, আমাদের সবাইতো রোযাদারকে ইফতার করাতে সক্ষম নয়? রাসুলুল্লাহ ﷺ বললেন, এই পুণ্য তো আল্লাহ্ এমন ব্যক্তিকেও দান করবেন যে কোন বোযাদারকে একটি খুরমা, সামান্য পানি অথবা দুধ মিশ্রিত পানি দিয়ে ইফতার করাবে ..... হাদীসের শেষ পর্যন্ত।

كتاب الصَّوْم
التَّرْغِيب فِي إطْعَام الطَّعَام
1645- وَرُوِيَ عَن سلمَان رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من فطر صَائِما على طَعَام وشراب من حَلَال صلت عَلَيْهِ الْمَلَائِكَة فِي سَاعَات شهر رَمَضَان وَصلى عَلَيْهِ جِبْرَائِيل لَيْلَة الْقدر
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَأَبُو الشَّيْخ ابْن حبَان فِي كتاب الثَّوَاب إِلَّا أَنه قَالَ وَصَافحهُ جِبْرَائِيل لَيْلَة الْقدر
وَزَاد فِيهِ وَمن صافحه جِبْرَائِيل عَلَيْهِ السَّلَام يرق قلبه وتكثر دُمُوعه قَالَ فَقلت يَا رَسُول الله أَفَرَأَيْت من لم يكن عِنْده قَالَ فقبصة من طَعَام
قلت أَفَرَأَيْت إِن لم يكن عِنْده قَالَ فشربة من مَاء
القبصة بالصَّاد الْمُهْملَة هُوَ مَا يتَنَاوَلهُ الْآخِذ بأنامله الثَّلَاث
وَتقدم حَدِيث سلمَان الَّذِي رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه وَفِيه من فطر فِيهِ صَائِما يَعْنِي فِي رَمَضَان كَانَ مغْفرَة لذنوبه وَعتق رَقَبَة من النَّار وَكَانَ لَهُ مثل أجره من غير أَن
ينقص من أجره شَيْء
قَالُوا لَيْسَ كلنا يجد مَا يفْطر الصَّائِم فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يُعْطي الله هَذَا الثَّوَاب من فطر صَائِما على تَمْرَة أَو شربة مَاء أَو مذقة لبن
الحَدِيث