আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৬৪৭
অধ্যায়ঃ রোযা
রোযাদারের নিকট বে-রোযাদারদের খাদ্য গ্রহণ প্রসঙ্গ
১৬৪৭. হযরত সুলাইমান ইবন বুরায়দা (রা) সূত্রে তাঁর পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ ﷺ একদিন বিলাল (রা)-কে বললেনঃ হে বিলাল। নাশ্তা খেতে এসো। বিলাল বললেন, আমি রোযা রেখেছি। রাসূলুল্লাহ তখন বললেন, আমরা আমাদের আহার্য খেয়ে নিচ্ছি। আর বিলালের আহার্য্য জান্নাতের জন্য অবশিষ্ট রয়ে গেল। হে বিলাল। তুমি কি জান যে, রোযাদারের নিকট বসে যতক্ষণ পর্যন্ত আহার করা হয়, ততক্ষন পর্যন্ত তার হাড়গুলো পর্যন্ত তাসবীহ পাঠ করতে থাকে এবং ফিরিশতাগণ তার জন্য দু'আ করতে থাকে।
(হাদীসটি ইবন মাজাহ ও বায়হাকী বর্ণনা করেছেন। তাঁরা উভয়েই এ হাদীসটি বাকিয়া সূত্রে বর্ণনা করেন। বাকিয়্যা বলেন। আমাকে হাদীস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবন আবদুর রহমান সুলায়মান থেকে। কিন্তু এই মুহাম্মদ ইবন আবদুর রহমান হাসীস বর্ণনায় কোন পরিচিতি ব্যক্তিত্ব নন। আর বাকিয়্যা হচ্ছেন 'মুদাল্লিস'। সুতরাং আমাকে হাদীস বর্ণনা করেছেন।" এরূপ উক্তি সত্ত্বেও বর্ণনাকারী অপরিচিত হওয়ার কারণে হাদীসটি দুর্বলই থেকে যাবে। আল্লাহই ভাল জানেন।)

كتاب الصَّوْم
ترغيب الصَّائِم فِي أكل المفطرين عِنْده
1647- وَعَن سُلَيْمَان بن بُرَيْدَة رَضِي الله عَنهُ عَن أَبِيه قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لِبلَال الْغَدَاء يَا بِلَال فَقَالَ إِنِّي صَائِم
قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم نَأْكُل أرزاقنا وَفضل رزق بِلَال فِي الْجنَّة شَعرت يَا بِلَال أَن الصَّائِم تسبح عِظَامه وَتَسْتَغْفِر لَهُ الْمَلَائِكَة مَا أكل عِنْده
رَوَاهُ ابْن مَاجَه وَالْبَيْهَقِيّ كِلَاهُمَا من رِوَايَة بَقِيَّة حَدثنَا مُحَمَّد بن عبد الرَّحْمَن عَن سُلَيْمَان وَمُحَمّد بن عبد الرَّحْمَن هَذَا مَجْهُول وَبَقِيَّة مُدَلّس وتصريحه بِالتَّحْدِيثِ لَا يُفِيد مَعَ الْجَهَالَة وَالله أعلم