আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৬২০
অধ্যায়ঃ রোযা
কষ্টকর সফরে মুসাফিরের রোযা পালন প্রসঙ্গে সতর্কবাণী ও রোযা ছেড়ে দেয়ার প্রতি উৎসাহ দান
১৬২০. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একবার আমরা রমযানের ১৬ তারিখে রাসূলুল্লাহ ﷺ -এর সাথে জিহাদে গিয়েছিলাম। আমাদের মধ্যে কেউ কেউ রোযা রেখেছিল, আর কেউ কেউ রোযা ভঙ্গ করেছিল। কিন্তু বে-রোযাদারগণ রোযাদারদের উপর কোন আপত্তি করে নাই এবং রোযাদারগণও বে-রোযাদারদের উপর কোন আপত্তি করে নাই।
(অপর বর্ণনায় এও রয়েছে। তাঁরা মনে করতেন যে, যার শক্তি রয়েছে এবং এজন্য সে রোযা রেখেছে, সে ভালই করেছে। আর যে দুর্বলতার কথা চিন্তা করে রোযা ছেড়ে দিয়েছে, সেও ঠিকই করেছে।
(হাফিয় (র) বলেন। সফর অবস্থায় রোযা রাখা উত্তম না ছেড়ে দেয়া উত্তম? এ ব্যাপারে আলিমদের মধ্যে মতভেদ রয়েছে। হযরত আনাস ইবন মালিক (রা)-এর মত এই যে, রোযা রেখে দেয়াই উত্তম। উসমান ইবন আবুল 'আস-এরও এই মতই বর্ণিত হয়েছে। ইবারাহীম নাখঈ, সাঈদ ইবন জুবায়র, সাওরী, আবু সাওর এবং কিয়াসপন্থীরাও এমতের দিকেই গিয়েছেন। ইমাম মালিক, ফুযায়ল ইব্‌ন ইয়ায ও শাফিঈ বলেন যে, যে ব্যক্তি রোযা রাখতে সক্ষম, তার জন্য রোযা রেখে দেয়াই ভাল। অপরদিকে আবদুল্লাহ ইবন উমর, আবদুল্লাহ ইবন আব্বাস, সাঈদ ইবনুল মুসায়্যাব, শাবী, আওযাঈ আহমদ ইবন হাম্বল ও ইসহাক ইবন রাহওয়া বলেন যে, রোযা না রাখাই উত্তম। উমর ইবন আবদুল আযীয, কাতাদা, ও মুজাহিদ থেকে বর্ণিত যে, এ দুটির মধ্যে মানুষের জন্য সহজতরটি উত্তম। হাফিয আবু বকর ইবনুল মুনযির এ মতটিই পোষণ করেছেন। আর এ বক্তব্যটিই উত্তম। আর আল্লাহ্ সবচেয়ে ভাল জানেন।
كتاب الصَّوْم
ترهيب الْمُسَافِر من الصَّوْم إِذا كَانَ يشق عَلَيْهِ وترغيبه فِي الْإِفْطَار
1620- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ غزونا مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لست عشرَة مَضَت من رَمَضَان فمنا من صَامَ وَمنا من أفطر فَلم يعب الصَّائِم على الْمُفطر وَلَا الْمُفطر على الصَّائِم
وَفِي رِوَايَة يرَوْنَ أَن من وجد قُوَّة فصَام فَإِن ذَلِك حسن ويرون أَن من وجد ضعفا فَأفْطر فَإِن ذَلِك حسن

رَوَاهُ مُسلم وَغَيره
قَالَ الْحَافِظ اخْتلف الْعلمَاء أَيّمَا أفضل فِي السّفر الصَّوْم أَو الْفطر فَذهب أنس بن مَالك رَضِي الله عَنهُ إِلَى أَن الصَّوْم أفضل وَحكي ذَلِك أَيْضا عَن عُثْمَان بن أبي العَاصِي
وَإِلَيْهِ ذهب إِبْرَاهِيم النَّخعِيّ وَسَعِيد بن جُبَير وَالثَّوْري وَأَبُو ثَوْر وَأَصْحَاب الرَّأْي
وَقَالَ مَالك والفضيل بن عِيَاض وَالشَّافِعِيّ الصَّوْم أحب إِلَيْنَا لمن قوي عَلَيْهِ
وَقَالَ عبد الله بن عمر وَعبد الله بن عَبَّاس وَسَعِيد بن الْمسيب وَالشعْبِيّ وَالْأَوْزَاعِيّ وَأحمد بن حَنْبَل وَإِسْحَاق بن رَاهَوَيْه الْفطر أفضل وَرُوِيَ عَن عمر بن عبد الْعَزِيز وَقَتَادَة وَمُجاهد أفضلهما أيسرهما على الْمَرْء وَاخْتَارَ هَذَا القَوْل الْحَافِظ أَبُو بكر بن الْمُنْذر وَهُوَ قَول حسن وَالله أعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান