আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৬১৯
অধ্যায়ঃ রোযা
কষ্টকর সফরে মুসাফিরের রোযা পালন প্রসঙ্গে সতর্কবাণী ও রোযা ছেড়ে দেয়ার প্রতি উৎসাহ দান
১৬১৯. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা এক সফরে নবী করীম ﷺ -এর সাথে ছিলাম। আমাদের মধ্যে কেউ কেউ রোযা রেখেছিল, আর কেউ কেউ রোযা রাখে নাই। আনাস বলেন, আমরা প্রচণ্ড গরমে এক স্থানে অবতরণ করলাম। আমাদের মধ্যে যার সাথে চাদর ছিল, সেই সবচেয়ে বেশি ছায়ার সুবিধা লাভ করেছিল। আমাদের মধ্যে অনেকে এমনও ছিল, যারা নিজেদের হাত দ্বারা সূর্যের উত্তাপ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছিল। আনাস বলেন, এক সময় রোযাদারগণ মাটিতে ঢলে পড়ল আর বে-রোযাদারগণ স্বাভাবিক অবস্থায় রয়ে গেল। এঁরা তখন তাঁবু তৈরি করতে লাগল ও বাহনের পশুগুলোকে পানিপান করাতে লাগল। রাসূলুল্লাহ তখন বললেন: আজ বে-রোযাদারগণই সওয়ার নিয়ে গেল।
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন।)
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন।)
كتاب الصَّوْم
ترهيب الْمُسَافِر من الصَّوْم إِذا كَانَ يشق عَلَيْهِ وترغيبه فِي الْإِفْطَار
1619- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ كُنَّا مَعَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي السّفر فمنا الصَّائِم وَمنا الْمُفطر
قَالَ فنزلنا منزلا فِي يَوْم حَار أكثرنا ظلا صَاحب الكساء فمنا من يَتَّقِي الشَّمْس بِيَدِهِ
قَالَ فَسقط الصوام وَقَامَ المفطرون فَضربُوا الْأَبْنِيَة وَسقوا الركاب فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ذهب المفطرون الْيَوْم بِالْأَجْرِ
رَوَاهُ مُسلم