আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৬১৮
অধ্যায়ঃ রোযা
কষ্টকর সফরে মুসাফিরের রোযা পালন প্রসঙ্গে সতর্কবাণী ও রোযা ছেড়ে দেয়ার প্রতি উৎসাহ দান
১৬১৮. হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: নিশ্চয়ই আল্লাহ্ একথা পসন্দ করেন যে, তাঁর রুখসতসমূহের উপরও আমল করা হোক, যেমন তিনি আযীমতের* উপর আমল করা পসন্দ করেন।
(হাদীসটি বায্‌যার হাসান সনদে বর্ণনা করেছেন। তাবারানীও এটি বর্ণনা করেন। ইবন হিব্বানও হাদীসটি তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন।)

*আমলের কঠিনতার দিক-যা পালনে প্রাণান্তকর কষ্ট হয়, যেমন কোন ব্যক্তি যদি কুফরী কালাম উচ্চারণ করে কোন যালিমের হাত থেকে নিজের প্রাণ বাঁচায়, এটা হচ্ছে রুখসত। আর যদি কুফরী কালাম উচ্চারণ না করে জীবন দান করে, তবে এটা হবে আযীমত
كتاب الصَّوْم
ترهيب الْمُسَافِر من الصَّوْم إِذا كَانَ يشق عَلَيْهِ وترغيبه فِي الْإِفْطَار
1618- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله يحب أَن تُؤْتى رخصه كَمَا يحب أَن تُؤْتى عَزَائِمه

رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد حسن وَالطَّبَرَانِيّ وَابْن حبَان فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান