আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৬১৭
অধ্যায়ঃ রোযা
কষ্টকর সফরে মুসাফিরের রোযা পালন প্রসঙ্গে সতর্কবাণী ও রোযা ছেড়ে দেয়ার প্রতি উৎসাহ দান
১৬১৭. তাবারানী তাঁর 'আওসাত' এবং 'কবীর' নামক গ্রন্থদ্বয়ে আবদুল্লাহ্ ইবন ইয়াযীদ ইবন আদম সুত্রে বর্ণনা করেন যে, আবদুল্লাহ বলেন, হযরত আমাকে আবুদ-দারদা, ওয়াসিলা ইবনুল-আস্‌কা, আবু উমামা ও আনাস ইবন মালিক (রা) হাদীস বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: নিশ্চয়ই আল্লাহ্ একথা পসন্দ করেন যে, তাঁর রুখসতসমূহ কবুল করা হোক, যেমনটি বান্দা তার প্রতিপালকের ক্ষমা পসন্দ করে।
كتاب الصَّوْم
ترهيب الْمُسَافِر من الصَّوْم إِذا كَانَ يشق عَلَيْهِ وترغيبه فِي الْإِفْطَار
1617- وروى الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط أَيْضا وَالْكَبِير عَن عبد الله بن يزِيد بن آدم قَالَ
حَدثنِي أَبُو الدَّرْدَاء وواثلة بن الْأَسْقَع وَأَبُو أُمَامَة وَأنس بن مَالك أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الله يحب أَن تقبل رخصه كَمَا يحب العَبْد مغْفرَة ربه
tahqiqতাহকীক:তাহকীক চলমান