আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৬১৫
অধ্যায়ঃ রোযা
কষ্টকর সফরে মুসাফিরের রোযা পালন প্রসঙ্গে সতর্কবাণী ও রোযা ছেড়ে দেয়ার প্রতি উৎসাহ দান
১৬১৫. হযরত আবূ তু'মআ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একবার ইবন উমর (রা)-এর নিকট ছিলাম। তখন জনৈক ব্যক্তি এসে বলল, হে আবু আবদুর রহমান। আমি সফরে রোযা পালনের শক্তি রাখি। ইব্‌ন উমর (রা) বললেন, আনি রাসূলুল্লাহ্ ﷺ -কে বলতে শুনেছি যে, যে ব্যক্তি আল্লাহ্ প্রদত্ত রুখসত তথা রেয়াতটুকু গ্রহণ করল না, তার উপর আরাফার পাহাড়তুল্য গুনাহ আপতিত হবে।
(হাদীসটি আহমদ এবং তাবারানী তাঁর 'কবীর' নামক গ্রন্থে বর্ণনা করেছেন।)
(আমাদের উস্তাদ শায়খ আবুল হাসান (র) বলতেন, আহমদের সনদটি হাসান। বুখারী তাঁর 'কিতাবুদ-দু'আফায়' বলেছেন যে, হাদীসটি মুনকার। আল্লাহই ভাল জানেন।)
كتاب الصَّوْم
ترهيب الْمُسَافِر من الصَّوْم إِذا كَانَ يشق عَلَيْهِ وترغيبه فِي الْإِفْطَار
1615- وَعَن أبي طعمة قَالَ كنت عِنْد ابْن عمر فَجَاءَهُ رجل فَقَالَ يَا أَبَا عبد الرَّحْمَن إِنِّي أقوى على الصّيام فِي السّفر فَقَالَ ابْن عمر رَضِي الله عَنهُ إِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من لم يقبل رخصَة الله عز وَجل كَانَ عَلَيْهِ من الْإِثْم مثل جبال عَرَفَة

رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير
وَكَانَ شَيخنَا الْحَافِظ أَبُو الْحسن رَحمَه الله يَقُول إِسْنَاد أَحْمد حسن وَقَالَ البُخَارِيّ فِي كتاب الضُّعَفَاء هُوَ حَدِيث مُنكر وَالله أعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান